SciTech

বৃহস্পতি সম্বন্ধে ধারনায় গরমিল ছিল, বদলে গেল বৃহস্পতির পরিচিত আকার

সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হিসাবে বৃহস্পতিগ্রহের কথা সবাই জানেন। কিন্তু এতদিন বৃহস্পতির বিশালত্ব নিয়ে যে ধারনা ছিল তা ভুল ছিল বলেই জানতে পারলেন বিজ্ঞানীরা।

বৃহস্পতিগ্রহের বিশালত্ব নিয়ে প্রশ্ন ওঠেনা। বহুদিন আগে থেকেই এটা পরিস্কার যে বৃহস্পতিই হল সূর্যের সংসারের সবচেয়ে বড় গ্রহ। সেই সবচেয়ে বড় গ্রহ কতটা বড় সে সম্বন্ধেও বিজ্ঞানীরা একটা ধারনা করেছিলেন।

সেই হিসাব ধরেই বৃহস্পতির আকার সম্বন্ধে এতদিন নিশ্চিত ছিলেন সকলে। কিন্তু সে ধারনা বদলে গেল। বৃহস্পতি সম্বন্ধে আরও ভাল করে জানতে নাসার পাঠানো মহাকাশযান জুনো বৃহস্পতিগ্রহের খুব কাছ দিয়ে উড়ে যায়।

সে সময় বৃহস্পতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ পান মহাকাশ বিজ্ঞানীরা। জুনো অনেক ছবিও পাঠায় বৃহস্পতির। সেসব পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে এতদিন তাঁদের বৃহস্পতি সম্বন্ধে যা জানা ছিল তা ভুল। বৃহস্পতির আকার তার চেয়ে ছোট।

সব দিক খতিয়ে দেখে বিজ্ঞানীরা জানিয়েছেন এতদিন যা ধারনা ছিল তার চেয়ে বৃহস্পতি তার বিষুবরেখার কাছে ৫ কিলোমিটার ছোট। এখানেই শেষ নয় বৃহস্পতিগ্রহের মেরুভাগ আদপে অনেকটাই চ্যাপ্টা। আগের ধারনার সাপেক্ষে তা ২৪ কিলোমিটার চ্যাপ্টা।

ফলে বৃহস্পতি সম্বন্ধে যে ধারনা এতদিন ছিল তা বদলে গেল। বৃহস্পতি আকারে একটু ছোট। অবশ্য তার জন্য সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহের তকমা সে হারায়নি।

জুনো মহাকাশযান বৃহস্পতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণের সময় বৃহস্পতিতে বয়ে যাওয়া প্রবল হাওয়া যা জোনাল উইন্ড নামে বিখ্যাত, তার গতিবিধিও পর্যবেক্ষণ করেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *