SciTech

মঙ্গলের মাটিতে ঢেউ খেলানো সমুদ্রসৈকতের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

আশ্চর্যের পর আশ্চর্য সব উদাহরণ পেয়ে চলেছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহের মাটিতে ঢেউ খেলানো সমুদ্রসৈকতের খোঁজ পেলেন তাঁরা। যা ফের মঙ্গল নিয়ে নতুন করে ভাবাচ্ছে।

মঙ্গলগ্রহকে আরও বেশি করে চিনতে সাহায্য করছে নাসার রোভারগুলি। এই রোবট যান লাল গ্রহের মাটিতে ঘুরে এমন সব তথ্য সামনে আনছে যা বিজ্ঞানীদের একের পর এক চমক দিচ্ছে।

মঙ্গলগ্রহের জেজেরো ক্রেটারে তথ্য সংগ্রহ করার সময় পারসিভিয়ারেন্স রোভার যে ছবি তুলেছিল তা খতিয়ে দেখার পর অন্যই এক দিকের হদিশ পেলেন বিজ্ঞানীরা। তাঁরা জানতে পেরেছেন ৩৫০ কোটি বছর আগে মঙ্গলগ্রহে একটি অতি বিশাল সমুদ্র সম লেক ছিল।

যার ধার ধরে সমুদ্রসৈকতের মতই বিচ ছিল। যেখানে ঢেউয়ের মত আছড়ে পড়ত জল। সেই ঢেউয়ের চিহ্ন আজও রয়ে গেছে মঙ্গলের বুকে। সেই সমুদ্রসৈকতের মত বিচও রয়েছে সেখানে। তবে জলটা যা নেই।

জেজেরো ক্রেটারের মার্জিন ইউনিটে এই বিশাল দিঘির দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা নিশ্চিত হতে পেরেছেন ওই দিঘি সম্বন্ধে। জার্নাল অফ জিওগ্রাফিক্যাল রিসার্চ: প্ল্যানেটস নামে পত্রিকায় এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যেখানে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকেরা তাঁদের গবেষণালব্ধ ফল তুলে ধরেছেন।

পারসিভিয়ারেন্স রোভারের দেওয়া তথ্য খতিয়ে এই সমুদ্রসৈকতের হদিশ পাওয়া গিয়েছে। ঢেউয়ের মত শুকনো মাটির আস্তরণ থেকে বিজ্ঞানীদের ধারনা একসময় ঢেউ খেলত ওই সমুদ্রসৈকতে। যা থেকে বিজ্ঞানীদের ধারনা আগামী দিনে মঙ্গলে জল থাকা নিয়ে আরও বিস্তারে জ্ঞানার্জনের সুযোগ বাড়ল।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026