SciTech

বৃহস্পতির চাঁদে আশ্চর্য জিনিসের দেখা পেলেন বিজ্ঞানীরা

সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির একাধিক চাঁদ রয়েছে। তারই একটি চাঁদে আশ্চর্য জিনিসের দেখা পেলেন বিজ্ঞানীরা। যার সঙ্গে যোগ রয়েছে বরফের তলার জলের।

বৃহস্পতির চাঁদের সংখ্যা ৯৫টি। যার মধ্যে মূলত ৪টির নাম সবচেয়ে বেশি আলোচিত হয়। যে ৪টি চাঁদের নাম আলোচিত হয় তার একটি ইউরোপা। ইউরোপা একটি বিশালাকার উপগ্রহ। যা বরফে মোড়া।

এটা ইতিমধ্যেই বিজ্ঞানীদের কাছে পরিস্কার যে ইউরোপার এই বরফের পুরু চাদরের তলায় লুকিয়ে আছে একটি নোনা জলের মহাসমুদ্র। যা আরও বেশি করে ইউরোপার প্রতি আগ্রহী করে তুলেছে বিজ্ঞানীদের। কারণ এই মহাসমুদ্র থাকায় তাঁরা সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন।

এই মহাসমুদ্রের জল চোখে দেখা যায়না। তা রয়েছে বরফের চাদরের তলায়। এদিকে সেই বরফের পুরু চাদরে মোড়া ইউরোপার ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে একটি জায়গায় অ্যামোনিয়ার অস্তিত্বের কথা জানতে পেরেছেন নাসার বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা মনে করছেন, ইউরোপার উপরিস্তরে থাকা ক্রায়োভলক্যানিক বা হৈম আগ্নেয়গিরির কারণে বরফের তলায় থাকা মহাসমুদ্রের জল উপরিস্তরে চলে আসে। কারণ আগ্নেয়গিরি যেমন গলিত লাভা উগরে দেয়, তেমনই ক্রায়োভলক্যানো জল, অ্যামোনিয়া এবং মিথেন উগরে দেয়।

এমন হৈম আগ্নেয়গিরি অনেক রয়েছে ইউরোপায়। সেগুলির হাত ধরেই এই অ্যামোনিয়া উপরিস্তরে উঠে এসেছে। যা এবার নজরে পড়ল বিজ্ঞানীদের। ইউরোপায় অ্যামোনিয়ার খোঁজ পাওয়া অবশ্যই ইউরোপাকে আরও ভাল করে চিনতে বিজ্ঞানীদের সাহায্য করবে।

যে ৪০০ কিলোমিটার এলাকায় এই অ্যামোনিয়ার দেখা মিলেছে সেখানে সাদা ও কালো রংয়ের একধরনের মোজাইক প্রথমে নজর কাড়ে বিজ্ঞানীদের। তাঁরা সেটি পরীক্ষা করতে গিয়ে অ্যামোনিয়ার দেখা পান।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026