SciTech

মঙ্গলগ্রহে কচ্ছপ, এ আবার কি দেখল নাসার যান

লাল গ্রহে কত কিছুই তো নজর কেড়ে নিচ্ছে। যেমন এবার নাসার যান পারসিভিয়ারেন্স নজর কেড়ে নিল মঙ্গলে কচ্ছপ দেখিয়ে।

কচ্ছপের যেমন একটি খোল থাকে। তার মধ্যে থেকে কচ্ছপ মাথা বার করে। মাথাটা তখন দেখা যায়। গলা পর্যন্ত বার করে আনে। সামনের পা ২টিও স্পষ্ট হয়। কচ্ছপ এভাবে দেখে অনেকেই অভ্যস্ত।

স্বচক্ষে না হোক ছবিতেও এভাবে অনেক কচ্ছপ মানুষ দেখেছেন। তবে তা পৃথিবীতে। অন্য গ্রহে নয়। এবার একটি কচ্ছপ তার খোলের মধ্যে থেকে মাথা বার করে আছে। তার চোখ মুখ স্পষ্ট। তার সামনের পা দুটিও স্পষ্ট। এমনই এক প্রস্তরখণ্ডের দেখা পেল নাসার যান পারসিভিয়ারেন্স।

পারসিভিয়ারেন্স এখন জেজেরো ক্রেটারের গর্ত থেকে উপরে উঠে এসে ওই বিশাল গর্তের উপরে চারিধারে ঘুরছে। সেখানেই ঘুরতে ঘুরতে গত ৩১ অগাস্ট তার শার্লক ওয়াটসন ক্যামেরায় একটি ছবি তোলে।

একটি পাথুরে অংশের ছবি। যেখানে পাথরের নানা খাঁজের ফাঁকে এভাবেই ধরা দিয়েছে কচ্ছপরূপী পাথর। যা দেখে বিজ্ঞানীরা বেশ চমকিতই হয়েছেন। তবে এমন সব পৃথিবীতে দেখতে পাওয়া প্রাণি বা জিনিসের পাথুরে অবয়ব মঙ্গলে এর আগেও নজর কেড়েছে।

যে তালিকায় রয়েছে মাকড়সার জাল, মানুষের আঙুলের ছাপ, ব্লুবেরি এবং এমন অনেক কিছু। এসব চেহারা বহুকাল ধরে পাথর খয়ে গিয়ে বা অন্য নানা কারণে তৈরি হয়। এগুলি নিজে থেকেই তৈরি হয়েছে সেখানে। যা দেখে তার সঙ্গে তাদের চেনা কোনও কিছুর মিল খোঁজার চেষ্টা করে পৃথিবীর মানুষ।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026