SciTech

মঙ্গলগ্রহে এবার টুপির সন্ধান পেল নাসার যান, লাল গ্রহে নতুন চমক

লাল গ্রহ ক্রমশ চমকের ভান্ডার হয়ে উঠছে। যত রোভারগুলি সেখানে ঘুরছে ততই একের পর এক চমক সামনে আসছে। এবার সেখানে টুপির সন্ধান পেল পারসিভিয়ারেন্স।

মঙ্গলের বুকে ঘুরে বেড়ানো নাসার রোবট রোভার পারসিভিয়ারেন্স ফের চমক দিল। এবার তার নজরে পড়েছে একটি আশ্চর্য দর্শন টুপি। না মাথায় পরার টুপি নয়। তবে হুবহু আবহাওয়ার কোপ থেকে মাথা বাঁচাতে যে ধরনের টুপি ব্যবহার হয় তেমনই একধরনের টুপি।

যা আবার অনেকের মনে হয়েছে ছোট্ট আগ্নেয়গিরি। লাল গ্রহের চেনা পাথরের অনন্ত প্রান্তরে এমন অচেনা পাথর স্বভাবতই নজর কেড়েছে বিজ্ঞানীদের।

লাল গ্রহে প্রাণের সন্ধান করে বেড়ানো রোভারগুলির পাঠানো তথ্য ঘেঁটে সর্বদাই ঘুরে ফিরে মঙ্গলে প্রাণের সূত্র খুঁজতে থাকেন বিজ্ঞানীরা। তাঁদের মনে কিন্তু সাড়া জাগিয়েছে এই পাথর।

কারণ এই পাথরের অন্যরকম দর্শন দেখে বিজ্ঞানীরা মনে করছেন এই পাথরকে ঠিকমত বিশ্লেষণ করতে পারলে, পরীক্ষা করতে পারলে, এটি মঙ্গলে একসময়ের প্রাণের সন্ধান দিতেই পারে। স্পেস ডট কম-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই পাথুরে টুপি মঙ্গলের আবহাওয়ার ক্রমশ পরিবর্তন নিয়ে অনেক তথ্য দিতে পারে।

পারসিভিয়ারেন্স জেজেরো ক্রেটার থেকে উপরে উঠে এসে তারই আশপাশের এলাকায় ঘুরছে। একের পর এক নতুন জায়গায় পৌঁছে যাচ্ছে। কখনও ছোট টিলাতেও উঠে পড়ছে। সেখান থেকে ছবি পাঠাচ্ছে মঙ্গলের মাটির।

মঙ্গলের আর এক দিকে ঘুরছে নাসার আর এক যান কিউরিওসিটি। সেও নানা তথ্য পাঠাচ্ছে মঙ্গল সম্বন্ধে। বিজ্ঞানীরা এখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে খুব দ্রুত মঙ্গলে মানুষ পাঠানো যেতে পারে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026