SciTech

মহাকাশ থেকে কবে, কখন পৃথিবীতে ফিরছেন শুভাংশু, কোথায় নামবেন তাও জানা গেল

মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে শুভাংশু শুক্লা কবে ফিরছেন তার দিনক্ষণ স্থির হল। কোথায় নামবেন তাও স্থির হয়েছে। ইতিহাস রচনা করে পৃথিবীতে ফিরতে চলেছেন এই ভারতীয় মহাকাশচারী।

পৃথিবী থেকে যখন রওনা দিয়েছিলেন তখন স্থির ছিল ১৪ দিনের জন্য মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিলেন।

শুভাংশু আবার প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন। লখনউয়ের ছেলে শুভাংশু এখন ভারতের গর্ব। এক ইতিহাস রচনা করা ভারতীয়। এখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে নানা গবেষণার কাজে ব্যস্ত আছেন তিনি।

গিয়েছিলেন ১৪ দিনের জন্য। তবে ১৪ দিনের বেশিই থাকতে হচ্ছে তাঁকে। কারণ অ্যাক্সিওম স্পেস জানিয়ে দিয়েছে শুভাংশু ও তাঁর সঙ্গী আরও ৩ মহাকাশচারীকে পৃথিবীতে ফেরানো হবে ১৪ জুলাই। শর্ত একটাই, সব যদি পরিকল্পনা মাফিক চলে।

১৪ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে অ্যাক্সিওমের যানের শুভাংশুদের নিয়ে পৃথিবীর দিকে পাড়ি দেওয়ার কথাই স্থির হয়েছে। এরপর বেশ সময়সাপেক্ষ যাত্রা। অবশেষে পৃথিবীর মাটি ছোঁয়া।

স্থির হয়েছে শুভাংশুদের নিয়ে যানটি প্রশান্ত মহাসাগরে নেমে আসবে। ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে কোথাও একটা নামবে সেই যান। তারপর সেখানে যান থেকে শুভাংশু সহ ৪ জন মহাকাশচারীকে বার করে আনা হবে।

আপাতত সেই ১৪ জুলাইয়ের দিকে চেয়ে আছেন ভারতীয়রা। সব ঠিক থাকলে শুভাংশু শুক্লা ভারতের মুকুটে আরও একটা পালক গুঁজে দিতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026