SciTech

চাঁদে বাড়ি আর স্বপ্ন নয়, মঙ্গলেও হবে ইমারত, পদ্ধতি নিশ্চিত করল নাসা

আগামী দিনে যদি গবেষকেরা, মহাকাশচারীরা এবং তারও পরে সাধারণ মানুষকে চাঁদে বা মঙ্গলে বাসা বাঁধতে হয়, তাহলে তা কীভাবে সম্ভব সেটা নিশ্চিত করল নাসা।

চাঁদে বাড়ি থাকবে। মঙ্গলগ্রহেও বাড়ি হবে। গবেষণাগার হবে। মহাকাশযান পাঠানোর ও নামানোর জন্য লঞ্চপ্যাড হবে। এগুলো এখন অনেকের কল্পবিজ্ঞানের মনগড়া কাহিনি মনে হতে পারে। কিন্তু তা বাস্তব হতে আর বেশি দেরি নেই।

নাসা এবার চাঁদ বা লাল গ্রহে বাড়ি বানানোর কৌশল সুনিশ্চিত করে ফেলল। এসব বাড়ি বা নির্মাণ কাজের জন্য নাসা পৃথিবী থেকে নির্মাণ সামগ্রি নিয়ে যাবেনা। বরং তা ওই চাঁদ বা লাল গ্রহ থেকেই যোগাড় করে নেবে।

পৃথিবীর বাইরে যে কোনও নির্মাণকাজের জন্য রোবোটিক থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করা হবে। আর কাজে লাগানো হবে চাঁদ বা মঙ্গলেই থাকা রেগোলিথ। কি এই রেগোলিথ?

রেগোলিথ হল চাঁদ বা মঙ্গলের উপরিস্তরের মাটি। যা তার তলায় থাকা শক্ত পাথরের ওপর লেপ্টে থাকে। উপরিস্তরের মাটি হালকা হয়। কঠিন হয়না। নির্মাণের জন্য যেটুকু জল লাগবে তাও ওই রেগোলিথ থেকেই যোগাড় করা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই উপরিস্তরের মাটি বা রেগোলিথের গুঁড়ো দিয়েই কংক্রিট তৈরি করা হবে। প্রথমে চাঁদ বা মঙ্গলের মাটিকেই সংগ্রহ করে তা গলিত আকারে নিয়ে আসা হবে। তারপর সেটি একটি যন্ত্রের মুখ দিয়ে বেরিয়ে স্তর স্তরে একটি নির্মাণকে রূপ দেবে। যা সেখানকার তেজস্ক্রিয়তাকেও আটকে দেবে।

আরও নানাদিক নজরে রাখা হবে। নাসার চূড়ান্ত লক্ষ্য হল সব শেষে এমন এক নির্মাণ চাঁদ বা মঙ্গলে গড়ে তোলা যেখানে মানুষ বসবাস করতে পারবে। তাদের এই উদ্যোগের পুরো বিষয়টি নাসা সকলের সামনে তুলে ধরেছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026