নাসার চোখে মঙ্গলের মাটির কালো দাগ, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
লাল গ্রহের মাটিতে যেমন একাধিক রোভার ঘুরে বেড়াচ্ছে, তেমনই লাল গ্রহকে ঘিরে পাক খাচ্ছে রিকনেসেন্স অরবিটার। নাসার এই যান মঙ্গলের মাটিতে নামেনি ঠিকই, তবে মঙ্গলকে ঘিরে খুব কাছ থেকে চক্কর দিচ্ছে।
ফলে মঙ্গলের মাটি সে স্পষ্ট দেখতে পাচ্ছে। ছবি তুলছে তার অতিশক্তিশালী ক্যামেরা দিয়ে। সেই রিকনেসেন্স এবার এমন এক ছবি তুলল যা এই প্রথম নাসার হাতে এল।
ছবিতে দেখা গেছে মঙ্গলের মাটির ওপর একটি কালো লম্বা দাগ। এই দাগের মাথায় কিছু একটা রয়েছে যা এগিয়ে চলেছে। যত এগোচ্ছে ততই কালো দাগটা তার পিছনে লম্বা হচ্ছে।
নাসা অবশ্য সেই আপাত রহস্যময় কালো দাগের গোপন কথা উন্মোচন করতে পেরেছে। আসলে ওই কালো দাগ তৈরি হচ্ছে লাল গ্রহের ওপর ঘুরে বেড়ানো নাসার রোভার কিউরিওসিটি থেকে।
কিউরিওসিটি যত এগোচ্ছে ততই তার চাকা থেকে একটি কালো দাগ তৈরি হচ্ছে। যা মঙ্গলের মাটির ওপর ছাপ ফেলছে। যেহেতু কিউরিওসিটি এগিয়ে চলেছে, তাই কালো দাগটাও লম্বা হচ্ছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন ওই কালো লম্বা দাগটা বেশিদিন থাকবেনা। মাস খানেকের মধ্যেই তা ঢাকা পড়ে যাবে মঙ্গলের মাটির ধুলোয়। তবে তার আগে এই প্রথম মঙ্গলের বুকে নাসার কোনও রোভারের চলন ধরা পড়ল মঙ্গলের চারধারে পাক খেতে থাকা অরবিটারের ক্যামেরায়।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…