SciTech

মঙ্গলে প্রাণের খোঁজে আরও একধাপ এগোলেন বিজ্ঞানীরা, পাওয়া গেল বিচিত্র পাথর

যতই মঙ্গলের বুকে তার খোঁজ চালাচ্ছে নাসার রোবট যান, ততই নতুন তথ্য হাতে পাচ্ছেন বিজ্ঞানীরা। মঙ্গলের বুকে প্রাণের খোঁজে এবার পাথরে অদ্ভুত বৈচিত্র্যের খোঁজ পেলেন তাঁরা।

প্রথমে জেজেরো ক্রেটারের তলদেশে ঘোরাঘুরি। সেখানে নমুনা সংগ্রহ। নিজে কিছু বিষয় খতিয়ে দেখা এবং নাসার বিজ্ঞানীদের কাছে নানা তথ্য পাঠানো। সেই কাজ শেষ করে পারসিভিয়ারেন্স রোভার জেজেরো ক্রেটারের অনেকটাই খাড়াই ঢাল বেয়ে ওপরে উঠে এসেছে।

এখন সে জেজেরো ক্রেটারের ওপরে চারধারে ঘুরে বেড়াচ্ছে। সেখানে নমুনা সংগ্রহ করছে। গবেষণা চালাচ্ছে। আর তা করতে গিয়েই মঙ্গলের পাথুরে জমিতে নানা জায়গায় খনন করতে হচ্ছে তাকে।

সেই খননেই এমন কিছু তথ্য সামনে আসছে যার জন্য বিজ্ঞানীরাও তৈরি ছিলেননা। যেটা পাওয়া যাচ্ছে সেটা হল পাথরে বৈচিত্র্য। কিছুটা দূরে দূরেই পাথরের ধরন বদলে যাচ্ছে লাল গ্রহে।

নতুন ধরনের পাথর পাওয়া যাচ্ছে। এ যেন পাথরের এক প্রাচুর্যে পরিপূর্ণ ভান্ডার। যা সমৃদ্ধ এমনও কিছু উপাদানে যা মঙ্গলের মাটিতে একসময় প্রাণের অস্তিত্ব ছিল কিনা সে রহস্যের কিনারা করতে পারে।

পারসিভিয়ারেন্স এমন অনেক পাথর সংগ্রহ করেছে পৃথিবীতে পাঠানোর জন্য যা হাতে পেলে বিজ্ঞানীরা মঙ্গলের ভূগোলটা ভাল করে জানতে পারবেন। এমন এক পাথর সিলভার মাউন্টেনে পাওয়া গিয়েছে যা ৩৯০ কোটি বছর পুরনো বলেই ধারনা বিজ্ঞানীদের।

এখনও পর্যন্ত মঙ্গলে যত পাথর পাওয়া গিয়েছে এটি তারমধ্যে সবচেয়ে পুরনো। মঙ্গলের জন্মের সময়ের অনেক তথ্য এই সব নমুনা থেকে পাওয়া যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এদিকে জেজেরো ক্রেটারের চারধারে পাথরের এমন বৈচিত্র্য দেখে কার্যত অবাক বিজ্ঞানীরা।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026