SciTech

পৃথিবীর মত আরও ৪টি গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা, খুব কাছেই রয়েছে তারা

৪টি গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। তাও আবার দূরে নয়। কাছেই রয়েছে তারা। ফারাক হল পৃথিবীর থেকে এদের আকার অনেক ছোট।

সূর্যের সংসারে আপাতত ৮টি গ্রহ রয়েছে। তাদের উপগ্রহ ও প্লুটো নামে বামন গ্রহ রয়েছে। সূর্যের মতই বহু নক্ষত্র মহাকাশে ছড়িয়ে আছে। সূর্যের সবচেয়ে কাছের এমনই এক নক্ষত্র হল বার্নার্ডস স্টার। এটি এমন এক নক্ষত্র যা সূর্যের সবচেয়ে কাছে রয়েছে।

এই বার্নার্ডস স্টার নিয়ে আগে বিজ্ঞানীদের একটা বিরক্তি কাজ করত। কারণ অনেকসময় এই নক্ষত্রের চারধারে ঘোরা গ্রহ নিয়ে ভুল হতে থাকত। তাদের অস্তিত্ব নিয়েই ভুল ধারনা হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন প্রযুক্তি আরও অনেক বেশি উন্নত হয়েছে। মহাকাশ বিজ্ঞানে যুগান্ত সৃষ্টি করছে এইসব উন্নত প্রযুক্তি।

এবার সেই প্রযুক্তির হাত ধরেই ৪টি নতুন গ্রহের খোঁজ মিলেছে। যারা বার্নার্ডস স্টারকে প্রদক্ষিণ করে চলেছে। এই ৪টি গ্রহই পৃথিবীর চেয়ে অনেক ছোট। তবে পৃথিবীর সঙ্গে তাদের অনেক মিল আছে। মাত্র ৬ আলোকবর্ষ দূরে অবস্থান করছে বার্নার্ডস স্টার ও তার এই ৪ গ্রহ।

বিজ্ঞানীরা বলেন পৃথিবীর মত পাথুরে জমির গ্রহ হলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। তাহলে কি বার্নার্ডস স্টারের ওই ৪টি গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে?

দেখা গেছে এই ৪টি গ্রহই তার নক্ষত্র বার্নার্ডস স্টারকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে। ওই নক্ষত্রের সবচেয়ে কাছে যে গ্রহটি রয়েছে সেটির ১ বছর হয় পৃথিবীর ২ দিনে।

আর সবচেয়ে দূরে যে গ্রহটি রয়েছে, অর্থাৎ চতুর্থ গ্রহটি বার্নার্ডস স্টারকে প্রদক্ষিণ করতে ৭ দিন সময় নেয়। তারা তাদের সূর্যের এতটা কাছে থাকার ফলে ৪টি গ্রহেই অতি প্রবল গরম। যা কোনও প্রাণের অস্তিত্বের পরিপন্থী। যদিও বিজ্ঞানীরা পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের অস্তিত্বের খোঁজে খামতি রাখছেন না।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026