পৃথিবীতে ফেরার পর ড্রাগন মহাকাশযান, ছবি – সৌজন্যে – ইউটিউব – @NASA
অনেক টালবাহানা, অনেক জল্পনায় ইতি টেনে সুনিতা ঘরে ফিরলেন। অবশেষে সেই দিনটা এসে উপস্থিত হল যখন ৯ মাসের বেশি সময় পার করে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নিলেন তিনি।
ভারতীয় সময় ভোরের দিকে ফ্লোরিডার কাছে সমুদ্রে আস্তে আস্তে নেমে আসে সুনিতাকে নিয়ে পৃথিবীতে ফেরা স্পেসএক্স-এর ড্রাগন যান ক্যাপসুলটি। জলে আছড়ে পড়ার ঠিক আগেই তার ৪ দিকের ৪টি প্যারাসুট খুলে যায়।
তারপর খুব ধীরে ধীরে জলে নেমে আসে সেটি। ভাসতে থাকে সমুদ্রের ঢেউয়ের তালে। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এই পৃথিবীতে ফেরার জন্য সুনিতাদের ১৭ ঘণ্টা যাত্রা করতে হল।
আর ঠিক তখনই দেখা যায় সেই অপরিকল্পিত দৃশ্য। ক্যাপসুলটি ঘিরে ধরে কয়েকটি ডলফিন। তারা সেটি ঘিরে ধরে গোল করে ঘুরতে থাকে। সুনিতাদের ঘরে ফেরার প্রথম অভিবাদনটা মেলে তাদের কাছ থেকেই।
তৈরি ছিল নাসা। দ্রুত ক্যাপসুলটি জাহাজে তুলে নেওয়া হয়। তারপর এক এক করে বার করে আনা হয় মহাকাশচারীদের। সুনিতাকে বার করার সময় তাঁর মুখে ছিল স্নিগ্ধ হাসি। হাত নেড়ে অভিনন্দনও জানান সকলকে।
এবার সুনিতাদের স্বাস্থ্য পরীক্ষার পালা। তাঁদের মহাকাশে থাকার জন্য যে শারীরিক সমস্যা হতে পারে সেগুলি পরীক্ষা করে দেখা হবে। এদিকে সুনিতাদের দ্রুত ফেরানোর জন্য অভিনন্দন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৭ দিনের জন্য গত বছরের ৫ জুন বোয়িং স্টারলাইনারে চেপে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পাড়ি দেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। সঙ্গে ছিলেন বাচ উইলমোর সহ ক্রু-৯-এর সদস্যরা।
ওই স্টারলাইনারে চেপেই সুনিতা ও বাচের পৃথিবীতে ফেরার কথা ছিল ৭ দিন পর। কিন্তু তাঁরা স্পেস স্টেশনেই আটকে পড়েন। তারপর বিভিন্ন সময়ে তাঁদের ফেরানোর কথা উঠলেও তা নানা কারণে বাতিল হয়। অবশেষে তাঁরা ফিরলেন। পৃথিবীর বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নিলেন। তাঁদের নিয়ে উদ্বিগ্ন বহু মানুষও অবশেষে স্বস্তি পেলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…