SciTech

মঙ্গলগ্রহের জল নিয়ে এতদিনের সব ধারনা ভেঙে দিলেন ২ বিজ্ঞানী

লাল গ্রহে জলের অস্তিত্ব মেনেছেন বিজ্ঞানীরা। মনে করা হয় আজ থেকে ৩০০ কোটি বছর আগেও মঙ্গলে জলস্রোত প্রবাহিত হত। সেই ধারনা ভেঙে দিলেন ২ বিজ্ঞানী।

লাল গ্রহ বা মঙ্গল নিয়ে বিজ্ঞানীদের গবেষণা থেমে নেই। তা আরও গতি পেয়েছে মঙ্গলে যান পাঠানোয় সাফল্য আসায়। মঙ্গলের পিঠে এখন হেঁটে বেড়ায় নাসার পারসিভিয়ারেন্স রোভার।

মঙ্গলের চারধারে চক্কর দিচ্ছে নাসারই রিকনেসেন্স অরবিটার। সেই রিকনেসেন্স অরবিটার মঙ্গলপৃষ্ঠের অনেক ছবি পাঠায়। সেইসব ছবি পরীক্ষা করে বিজ্ঞানীরা নানা সিদ্ধান্তে উপনীত হতে পারেন।

লাল গ্রহ থেকে পাওয়া নানা তথ্য বিশ্লেষণ করে যা পাওয়া গেছে তা হল লাল গ্রহে জল ছিল। তা একটা সময় উবে যায়।

এতদিনের ধারনা হল মঙ্গলে ৩০০ কোটি বছর আগে জল ছিল। সেখান দিয়ে জলের ধারা বয়ে যেত। কিন্তু ৩০০ কোটি বছর আগেই মঙ্গলের জল উবে যায়। তারপর থেকে সেখানে পড়ে আছে শুধু রুক্ষ প্রান্তর। কিন্তু সেই ধারনাও এবার বদলাতে চলেছে।

২ বিজ্ঞানী সম্প্রতি দাবি করেছেন মঙ্গলে ৩০০ কোটি বছর আগে জল ছিল, তারপর তা শুকিয়ে যায় এ ধারনা ঠিক নয়। বরং সেখানে ২০০ কোটি বছর আগেও জলের ধারা প্রবাহিত হত। তার প্রমাণ তাঁরা পেয়েছেন। খুব বেশি যদি দেরিও হয় তাহলে ২৫০ কোটি বছর আগেও জল বইত।

অর্থাৎ এতদিন যে ধারনা ছিল তার চেয়েও বেশিদিন পর্যন্ত মঙ্গলে জল ছিল। এখন বিজ্ঞানীদের প্রশ্ন হল এই তথ্যই যদি সঠিক হয় তাহলে সেখানে কী ২০০ কোটি বছর আগেও প্রাণের অস্তিত্ব ছিল? কারণ পৃথিবীতে তো যেখানেই জল আছে সেখানেই প্রাণ আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026