SciTech

মঙ্গলের মেঘে নানা রংয়ের ছোঁয়া, গোধূলি বেলায় লাল গ্রহে রূপের ছটা

অপরূপ এক দৃশ্য দেখল নাসা। গোধূলি বেলায় এক রঙিন ছোঁয়া। যা দেখে নাসার বিজ্ঞানীদের কাছে তার ছবি পাঠাল কিউরিওসিটি।

মঙ্গলগ্রহে যে মেঘ দেখা যায় তার সঙ্গে পৃথিবীতে দেখা মেঘের সাদৃশ্য আছে। তবে মঙ্গলগ্রহের মেঘের অধিকাংশটাই ড্রাই আইস। জমাট বাঁধা কার্বন ডাই অক্সাইড। সেই মেঘে রং খেলে। সবসময় নয়। রং খেলে গোধূলি বেলায়।

যখন মঙ্গলগ্রহে গোধূলি নামে, তখন সূর্যের আলো এমনভাবে সে মেঘের ওপর পড়ে যে তাতে রং খেলে। সূর্যের আভায় এক অপরূপ প্রকৃতির সৃষ্টি হয়। এই রঙিন মেঘকে তাই অনেক সময় গোধূলি বেলার মেঘ বলা হয়। এই মেঘে রামধনুও খেলে।

তবে দিনের বেলায় তা খুব হালকা থাকে। স্পষ্ট দেখা যায় যখন সূর্য ডুবে সন্ধে হওয়ার ঠিক আগের অবস্থায় পৌঁছয় মঙ্গলগ্রহ। সেই সময় অনেকটা উপরে থাকা মেঘে এই রামধনু রংয়ের ছটা স্পষ্ট দেখতে পাওয়া যায়।

এসবই দেখল নাসার রোবট যান কিউরিওসিটি রোভার। যা মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। তথ্য সংগ্রহ করছে। সেই তথ্য সংগ্রহেরই একটা অংশ হয়ে সামনে এল এই মঙ্গলের মেঘে রংয়ের খেলা।

প্রসঙ্গত মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এবং সেখানে ৯৫ শতাংশই কার্বন ডাই অক্সাইড। মঙ্গলের দক্ষিণ গোলার্ধেই বছরের এই সময় এই মেঘের গায়ে রংয়ের চিত্রণ নজরে পড়ে কিউরিওসিটির।

এই নিয়ে ৪ বছর হল কিউরিওসিটি এই দৃশ্য দেখল। আর তা পাঠিয়ে দিল বিজ্ঞানীদের কাছে। বিজ্ঞানীরা দেখার সুযোগ পেলেন সন্ধে নামার ঠিক মুখে মঙ্গলের আকাশে মেঘের কোলে রংয়ের খেলা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026