SciTech

মঙ্গলগ্রহে সিমের বীজ, লাল গ্রহে কোন বিস্ময়ের সাক্ষী হল নাসা

লাল গ্রহে যতই ঘুরছে নাসার রোবট যান, ততই বিস্ময় সামনে আসছে। যেমন লাল গ্রহে সিমের বীজ দেখতে পেল নাসা। ওগুলো কি তাও জানালেন বিজ্ঞানীরা।

লাল গ্রহের এক অংশ জুড়ে সিমের বীজ ছড়িয়ে আছে। অন্তত তাই দেখে মনে হচ্ছে। এটা তো বলাই বাহুল্য যে শীতের অন্যতম সবজি সিমের বীজ নিশ্চয়ই মঙ্গলগ্রহে ছড়িয়ে নেই। তাহলে কি ওগুলো!

বিজ্ঞানীরা জানাচ্ছেন ওগুলো হল লাল গ্রহের বালির টিলা। যাকে স্যান্ড ডিউন বা বালিয়াড়ি বলা হয়ে থাকে। পৃথিবীতে স্যান্ড ডিউন বা বালিয়াড়ি সর্বদাই সচল থাকে। উড়ে যায়। আবার তৈরি হয়। কিন্তু মঙ্গলগ্রহের এই স্যান্ড ডিউনগুলি নড়েও না, চড়েও না।

তারা জমাট হয়ে থাকে। দেখে মনে হয় মাটির ওপর একটু ফাঁক ফাঁক করে প্রচুর সিমের বীজ ছড়িয়ে আছে। মঙ্গলের চারিদিকে ঘুরতে থাকা অরবিটার মঙ্গলগ্রহের উত্তর গোলার্ধে এই জমে থাকা স্যান্ড ডিউনগুলি দেখতে পেয়েছে।

মঙ্গলগ্রহে প্রবল ঠান্ডা। মেরু অঞ্চলে পারদ নামে মাইনাস ১২৩ ডিগ্রিতেও। মঙ্গলে প্রধানত বরফ জমে মানে ড্রাই আইসের বরফ। জমে থাকা কার্বন ডাই অক্সাইড। স্যান্ড ডিউনগুলির ওপরও সেই একই স্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

যা মঙ্গলগ্রহের শীতে জমে এমন অচলা স্যান্ড ডিউন তৈরি করেছে। বিজ্ঞানীরা অবশ্য এই জমাট বাঁধা স্যান্ড ডিউনে প্রাণের সন্ধান পেতে পারেন বলে মনে করছেন।

এখানে আণুবীক্ষণিক প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে কিনা তা খুঁজে দেখছেন বিজ্ঞানীরা। কখনও সেখানে প্রাণ ছিল কিনা তাও জানা যেতে পারে বলে আশাবাদী তাঁরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026