SciTech

মঙ্গলে গিয়ে ঘুরে ফিরে আসা যাবে অল্প সময়ে, নতুন উপায়ের খোঁজ দিল নাসা

মঙ্গলগ্রহে গিয়ে ঘুরে আসা যাবে ধারনার কম সময়ে। সে উপায় খুঁজে বার করার চেষ্টা চলছে। সেই উপায় খুঁজতে গিয়ে নতুন দিশা খুঁজে পেলেন নাসার বিজ্ঞানীরা।

মঙ্গলগ্রহে মানুষ পাঠানো নিয়ে চিন্তাভাবনা চলছে। কিন্তু মঙ্গলগ্রহ তো আর কাছে নয়। তাই সেখানে পৌঁছতেই বিশাল সময় লেগে যাবে। মঙ্গলে নামাটাও নেহাত সহজ নয়। সেখানে অতি হালকা বায়ুমণ্ডল, অতি প্রবল ঠান্ডা, শক্তিশালী তেজস্ক্রিয়তা সহ নানা বাধা অতিক্রম করতে হবে।

তবে তার আগে সেখানে পৌঁছনোটাই একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে মঙ্গলে পৌঁছে ফের পৃথিবীতে ফিরে আসার উপায় এবং তাও কম সময়ের মধ্যে, এটা নিয়ে নানা ভাবনা চিন্তা শুরু হয়েছে।

সেই লাল গ্রহে যাতায়াতকে সুগম করতে নাসা এবার একটি নতুন উপায়ের খোঁজ দিল। যাতে দ্রুত সেখানে গিয়ে ফিরে আসা যাবে। এতটাই তাড়াতাড়ি যে তা এখন ভাবনার অতীত।

নাসা মনে করছে বর্তমানে যে রাসায়নিক চালিত রকেট মহাকাশে ছোটে তার চেয়ে অনেক দ্রুত ছুটতে পারে পরমাণু শক্তি প্রযুক্তি চালিত যন্ত্র। যা মাত্র ২ বছরের মধ্যে মঙ্গলে গিয়ে সেখানে কাজ সেরে ফিরে আসার জন্য যথেষ্ট।

নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে বিদ্যুৎ তৈরি করে তা দিয়ে গ্যাসীয় চাপ তৈরি করে মহাকাশযানকে দ্রুত সামনের দিকে ঠেলে দেওয়া সম্ভব হবে। তা এতটাই দ্রুত গতিতে ছুটতে পারবে যে মাত্র ২ বছরের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছে ফের পৃথিবীতে ফিরে আসতে পারবে।

এই ঘটনা সত্যি সম্ভব হলে তা এক যুগান্ত সৃষ্টি করবে। এই গবেষণায় নাসার বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করছেন। ফলে এটা সত্যি হওয়া সময়ের অপেক্ষা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026