SciTech

মঙ্গলগ্রহেও গলছে বরফ, তবে জল হচ্ছেনা

অর্ধেক পৃথিবীতে এখন শীতকাল। কিন্তু মঙ্গলগ্রহে এখন শীত নয়। সেখানে এখন বরফ গলছে। কিন্তু বরফ গলে জল হচ্ছেনা।

পৃথিবীতে বরফের স্তর গরমের ছোঁয়ায় গলতে থাকে। বরফ গলে জল হতে থাকে। কিন্তু মঙ্গলগ্রহে সেটা হয়না। পৃথিবী ডিসেম্বরের শেষে নতুন বছর পালন করে। আবার লাল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করা শেষ করেছে গত ১২ নভেম্বর। এখন সেখানে শীত নয়।

মঙ্গলগ্রহে এখন বসন্ত কাল। এই বসন্তে মঙ্গলগ্রহে বরফ গলে। বরফ গলে তার স্রোত বইতে থাকে। অনেকটা হিমবাহের মত ঝরেও পড়ে। বরফের ঢিবিও তৈরি হয়।

এখানে মনে হতেই পারে যে এতই যদি বরফ হবে, তাহলে তো মঙ্গলে সেই বরফ গলে প্রচুর জল থাকবে! কিন্তু মঙ্গলে তো জল নেই! তাহলে বরফ গলে কি হচ্ছে?

মঙ্গলে বরফ তৈরি হয় বটে, তবে তা ড্রাই আইস। কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি সেই ড্রাই আইস গলে যাওয়া মানে তা সরাসরি গ্যাসে রূপান্তরিত হওয়া।

এটাই মঙ্গলের বরফ গলা। কার্বন ডাই অক্সাইডের এই কঠিন রূপটি মঙ্গলে বসন্ত এলে গলতে থাকে। গলে তা গ্যাস হয়ে যায়। বরফ যায় গলে! তাই পৃথিবীর বরফ গলা আর মঙ্গলগ্রহের বরফ গলা এক নয়। সেখানে বরফ গলে জল তৈরি হয়না।

পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় নেয়। মঙ্গলগ্রহ সময় নেয় ৬৮৭ দিন। মঙ্গলগ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করার পর সেখানে বসন্ত শুরু হয়ে যায়। এই সময় সেখানে বরফ পাতলা হতে শুরু করে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026