SciTech

লাল গ্রহে চারধার খুঁটিয়ে দেখতে এবার পাহাড় টপকাবে নাসার যান

পারসিভিয়ারেন্স নামে নাসার রোবোটিক যানটি এখন খাড়াই ধরে উঠতে হাত পাকিয়েছে। তাই এবার সে পাহাড় টপকানোর কথা ভাবছে। যা লাল গ্রহকে বহুদূর পর্যন্ত দেখতে সাহায্য করবে।

জেজেরো ক্রেটারের খাড়াই ধরে দিব্যি উঠে এসেছে পারসিভিয়ারেন্স। এখন সে জেজেরোর খাদের ধারেই ঘুরছে। একটা একটা করে জায়গা পর্যবেক্ষণ করছে। নতুন তথ্য পাঠাচ্ছে। এবার সে এগিয়ে যাবে। এগিয়ে যাবে একটি পাহাড়ের দিকে। যার নাম উইচ হ্যাজেল হিল।

এটা তার গন্তব্য বটে, তবে তার আরও একটি জায়গায় যাওয়ার কথা রয়েছে। যার নাম লুকআউট হিল। জেজেরো ক্রেটারের খাদের ধার ধরে যে জমি রয়েছে সেখানে পাহাড়ও রয়েছে। তার একটি পাহাড় হল লুকআউট হিল।

এটি টপকানোর পরিকল্পনা রয়েছে পারসিভিয়ারেন্স-এর। কারণ একটাই। এই পাহাড়টি যেহেতু জেজেরোর খাদের ধারের সবচেয়ে উঁচু পাহাড়, তাই তার উপর থেকে জেজেরোর তলদেশ ভাল দেখা যাবে। সেই সঙ্গে চারধারটাও অনেক দূর পর্যন্ত দেখা যাবে।

জেজেরো ক্রেটারের ভিতরের অংশকে ভালভাবে পর্যবেক্ষণ করতে পারা যাবে উপর থেকে। অনেকটা ওয়াচ টাওয়ারের কাজ করবে এই লুকআউট হিল। যেহেতু অনেকটা উঁচু তাই জেজেরোর ভিতরের অংশ যেমন ভাল করে দেখা যাবে উপর থেকে, তেমনই আবার পাহাড়ের উপর থেকে যেমন অনেক দূর পর্যন্ত ভূভাগ স্পষ্ট নজরে পড়ে মঙ্গলের ক্ষেত্রেও সেটাই হবে।

মঙ্গলের একটা অংশের চারধারের অনেকটা অংশ ভালভাবে দেখতে পাবেন বিজ্ঞানীরা। যা তাঁদের আগামী দিনে মঙ্গলকে আরও ভাল করে চিনতে সাহায্য করবে।

তবে ওই ওয়াচ টাওয়ারের কাজ করা লুকআউট হিলে চড়তে পারসিভিয়ারেন্সকে পার করতে হবে বিশাল মাটি ও প্রচুর পাথুরে অংশ। সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026