SciTech

পৃথিবীর বাইরে থাকার ব্যবস্থা করতে ২ সমুদ্রের দেশে জোর দিচ্ছে নাসা

পৃথিবীতে মানবসভ্যতা যদি সংকটের মুখে পড়ে তবে তো অন্যত্র থাকতে হবে। সেজন্য আগে থেকেই ব্যবস্থা পাকা করতে চায় নাসা। এজন্য তাদের প্রথম পছন্দ ২টি সমুদ্র দেশ।

মঙ্গলগ্রহকে প্রতিদিনই নতুন করে চিনছেন বিজ্ঞানীরা। চাঁদকেও অনেকটাই চেনার চেষ্টা অব্যাহত। এই ২ জায়গায় জনবসতি তৈরি করা যায় কিনা, এগুলি বসবাসের উপযোগী কিনা তাও পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা।

তবে মানুষকে যদি পৃথিবীর বাইরে অন্য কোথাও গিয়ে থাকতেও হয়, তাহলেও তো জলের দরকার। সেটা তো মঙ্গল বা চাঁদে নেই! তাই এই ২ মহাজাগতিক খণ্ডে খোঁজ অব্যাহত রেখেই এবার ২ সমুদ্রের দেশকে চেনার জন্য মিশনে জোর দিচ্ছে নাসা।

এই ২টি সমুদ্রের দেশ অবশ্য সৌরমণ্ডলেরই অংশ। তবে সৌরমণ্ডলের বাইরেও থাকার কোনও জায়গা আছে কিনা তাও খুঁজে দেখছেন নাসার বিজ্ঞানীরা।

যে ২টি সমুদ্রের দেশে নাসার বিজ্ঞানীরা থাকার উপায় আছে কিনা খুঁজে দেখতে চাইছেন সেই ২টি হল বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনিগ্রহের উপগ্রহ এনসেলাডাস।

কারণ পৃথিবীর বাইরে যদি মহাসমুদ্র কোথাও বিরাজ করছে তাহলে এই ২টি উপগ্রহে। যেখানে প্রচুর জল রয়েছে। তাই এই ২টি জায়গায় একের পর এক মিশন পাঠিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছেন বিজ্ঞানীরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বা এআই নির্ভর রোবোটিক যান এখানে পৌঁছে এখানে কোনও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা যেমন পরীক্ষা করবে, তেমনই দেখবে এসব জায়গা মানুষের বসবাস যোগ্য কিনা। ইউরোপা নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। সেখানে যেতে চলেছে নাসার যান।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026