SciTech

পৃথিবীর বাইরে থাকা মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে কে, ব্যবস্থা করল নাসা

বৃহস্পতিগ্রহের অন্যতম উপগ্রহ হল ইউরোপা। ইউরোপায় রয়েছে এক মহাসমুদ্র। সেখানে ডুব দিয়ে তুলে আনতে হবে তথ্য। ব্যবস্থা করল নাসা।

সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতিকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল বেড়েই চলেছে। সঙ্গে যুক্ত হয়েছে বৃহস্পতির উপগ্রহরাও। জুনো নামে যানটি বৃহস্পতি ও তার উপগ্রহগুলির ধারেকাছে ঘুরে যেসব চমকে দেওয়া তথ্য সরবরাহ করেছে তা বিজ্ঞানীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞানীরা বৃহস্পতির অন্যতম উপগ্রহ ইউরোপাকে কাছ থেকে পরীক্ষা করে বুঝেছেন সেটির বরফের চাদরের তলায় লুকিয়ে আছে এক অতিকায় মহাসমুদ্র।

এত বিশাল জলরাশিতে কি জীবনের স্পন্দনও রয়েছে? সেটাই এখন বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আর তা জানতে তাঁরা এখন উঠেপড়ে লেগেছেন।

নাসার বিজ্ঞানীরা এমন একটি রোবট যান তৈরি করেছেন যা এই মহাসমুদ্রের জলে ডুব দেবে। তারপর জলের তলাতেও সে খোঁজ চালাবে কোনও প্রাণ সেখানে রয়েছে কিনা।

এই যানকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা ইউরোপার সেই সমুদ্রে যে কোনও পরিস্থিতি সামলে নিতে পারে। যাতে নিজের ক্ষতি না হতে দিয়ে সে বহাল তবিয়তে জলের তলায় ঘুরে বেড়াতে পারে এবং নির্ধারিত নিয়ম মেনে তথ্য সরবরাহ করে যেতে পারে।

এই যানটির নাম দেওয়া হয়েছে এসডব্লিউআইএম বা সুইম বা সেনসিং উইথ ইন্ডিপেনডেন্ট মাইক্রো সুইমার্স। প্রসঙ্গত ইউরোপা অভিযানে নাসা যান পাঠানোর উদ্যোগ শুরু করেছে। ২০৩০ সালকে সামনে রেখে এই প্রকল্পের অন্তর্গত থাকতে পারে এই রোবট সাঁতারু। যা ইউরোপায় এলিয়েন খুঁজে বেড়াবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026