SciTech

চাঁদের জঞ্জাল সাফাইয়ের প্রতিযোগিতা, পুরস্কারের অঙ্ক নজরকাড়া

চাঁদে জঞ্জাল সাফাই করতে হবে। সেই সাফাই নিয়েই প্রতিযোগিতা। যা আয়োজন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পুরস্কারের অঙ্ক ২৫ কোটির ওপর।

ক্রমে মহাকাশে মানুষের যাতায়াত যে বাড়বে তা বর্তমান কর্মকাণ্ড থেকেই পরিস্কার। চাঁদে আগামী দিনে নিয়মিত যাতায়াত হয়তো লেগে থাকতে চলেছে। মানুষ সেখানে গিয়েই যে ফিরে আসবে তা নয়।

সেখানে থেকে গবেষণাও করবে। ঘুরবে চাঁদের বুকে। সেজন্য বিশেষ গাড়িও তৈরি হচ্ছে। মানুষের যাতায়াত, থাকা বাড়া মানে কিন্তু জঞ্জালও তৈরি হওয়া।

এখন যে চাঁদ জঞ্জাল মুক্ত, সেখানে কিন্তু ক্রমে জঞ্জাল বাড়বে। যার মধ্যে থাকছে খাবারের প্যাকেট, মানুষের ফেলে দেওয়া পোশাক, গবেষণার কাজে প্রয়োজনীয় জিনিসপত্র, এমন নানা জঞ্জাল সেখানে জমবে। সেসব তো নষ্টও করতে হবে।

মহাকাশে ছড়িয়ে পড়া জঞ্জাল নষ্ট করা নিয়ে আগেও নানা কাজ হয়েছে। এবার নাসা যে প্রতিযোগিতার আয়োজন করেছে তাতে চাঁদে জঞ্জাল সাফাইয়ের নতুন উপায় যেমন মানুষের কাছ থেকে আহ্বান করা হচ্ছে, তেমন সেখানে একটি শর্তও দেওয়া হয়েছে।

যে যাই নতুন ভাবনা দিন না কেন, তাঁকে মাথায় রাখতে হবে জঞ্জাল কেবল নষ্ট করলেই চলবে না, তাকে এমনভাবে নষ্ট করতে হবে যাতে তা দিয়ে চাঁদের বুকেই নতুন এক ব্যবহার্য বস্তু তৈরি হয়। অর্থাৎ যাকে বলে রিসাইক্লিং। জঞ্জাল বলে একেবারে নষ্ট করে দিলে চলবে না।

এজন্য ৩ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা করেছে নাসা। ভারতীয় মুদ্রায় যা ২৫ কোটি টাকার কিছু বেশি। এই অভিনব জঞ্জাল সাফাইয়ের ভাবনা পাওয়া গেলে তা আগামী দিনে শুধু চাঁদ নয়, গভীর মহাকাশে যে কোনও অভিযানেই কার্যকরী হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026