SciTech

মঙ্গলগ্রহে জেব্রার মত সাদাকালো ডোরা পাথর, চমকিত বিজ্ঞানীরা

যত দিন যাচ্ছে ততই যেন রহস্যময় হয়ে উঠছে লাল গ্রহ মঙ্গল। যত তার সম্বন্ধে জানা যাচ্ছে ততই নতুন নতুন বিষয় সামনে এসে পড়ছে।

মঙ্গলকে চেনার জন্য দিন রাত এক করে ফেলছেন বিজ্ঞানীরা। মঙ্গলের বুকেও পারসিভিয়ারেন্স রোভার, কিউরিওসিটি রোভাররা ঘুরে বেড়াচ্ছে মঙ্গলকে ভাল করে চেনার জন্য।

মঙ্গলের জেজেরো ক্রেটারে মাসের পর মাস ঘুরে বেড়িয়েছে পারসিভিয়ারেন্স রোভার। এমন বহু তথ্য সে বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে যা মঙ্গল সম্বন্ধে ধারনাই বদলে দিয়েছে।

সেই জেজেরো ক্রেটারে কাজ সেরে এবার পারসিভিয়ারেন্স ক্রেটারটির ঢাল ধরে উপরের দিকে উঠে আসছে। যাতে জেজেরোর মাথায় পৌঁছে সেখানে তার কাজ করতে পারে।

এই ওঠার পথেও অবশ্য তার তথ্য সরবরাহ বন্ধ নেই। আর তা করতে গিয়েই এবার সে এমন এক দৃশ্য পাঠিয়েছে যা মঙ্গলগ্রহে এর আগে কোথাও দেখতে পাওয়া যায়নি।

পারসিভিয়ারেন্স এমন এক পাথরের ছবি পাঠিয়েছে যার গায়ে সাদাকালো ডোরা দাগ রয়েছে। এমন পাথর রয়েছে মঙ্গলগ্রহে? অবাক বিজ্ঞানীরা।

এদিকে বিষয়টি সামনে আসার পরই এই সাদাকালো দাগের সঙ্গে জেব্রার দাগের মিল খুঁজে পেয়েছেন অনেকে। তাই এই পাথরের নাম হয়েছে জেব্রা রক।

এমন পাথর মঙ্গলের ইতিহাস তুলে ধরতে পারে। মঙ্গলের পাথর পরীক্ষা করতে, মঙ্গলের আদি ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন বিজ্ঞানীরা।

আর মঙ্গলের চেনা পরিচিত পাথরের বাইরেও যে এমন সাদাকালো ডোরার পাথর সেখানে পড়ে আছে তা দেখে চমকিত বিজ্ঞানীরা। তাঁরা এই পাথরটি থেকে মঙ্গল সম্বন্ধে নতুন করে কিছু জানার চেষ্টা শুরু করেছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026