SciTech

মহাকাশে নজর কাড়ল ২ উজ্জ্বল চোখ আর চওড়া হাসি

মহাকাশে যে কতকিছুই ঘটে চলেছে তার খবর পৃথিবীর পক্ষে রাখা অসম্ভব। তবে চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তাই কিছু মহাজাগতিক ঘটনা নজরে এসেই পড়ছে।

২০০৫ সালের কথা। তখনই নাসার স্লিৎজার স্পেস টেলিস্কোপ বহু দূরে এই দৃশ্যের আভাস পায়। বিজ্ঞানীরাও জানতে পারেন বিষয়টি। কিন্তু ছবি পরিস্কার না থাকায় বিজ্ঞানীদের কাছে পুরো বিষয়টি পরিস্কার ছিলনা।

এখন অতিশক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিজ্ঞানীদের সেই না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিল। জেমস ওয়েব এমন এক ছবি তুলেছে যেখানে দেখা যাচ্ছে ২টি উজ্জ্বল চোখ আর তার সঙ্গে একটা বেশ চওড়া হাসি ঝলমল করছে মহাকাশে।

২টি নক্ষত্রপুঞ্জের সংঘর্ষ এই মহাজাগতিক হাসির জন্ম দিয়েছে। যেখানে একটি উপবৃত্তাকার নক্ষত্রপুঞ্জ এবং একটি সর্পিল নক্ষত্রপুঞ্জ একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে।

২টি নক্ষত্রপুঞ্জের উজ্জ্বল ২টি নক্ষত্ররাশি ঝলমল করছে হুবহু ২টি চোখের মত। আর সেই জোড়া চোখের নিচে একটি চওড়া হাসি রীতিমত উৎফুল্ল করেছে নাসার বিজ্ঞানীদের। তাঁরা তাই এই হাসিকে বেশ ফলাও করে প্রচার করেছেন।

এই ২টি নক্ষত্রপুঞ্জ মিলে যাওয়ার পর ২টির মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়েছে সাদা উজ্জ্বল একটি সেতুর দ্বারা। এই সাদা উজ্জ্বল সেতুটি তৈরি হয়েছে অনেক নক্ষত্র ও প্রচুর গ্যাসের সাহায্যে। যা ২টি নক্ষত্রপুঞ্জকে জুড়ে রেখেছে বলে মনে হবে।

২টির মধ্যে আকর্ষণের যোগসূত্রও এই উজ্জ্বল সাদা সেতুই। সব মিলিয়ে বহুদূরের এই মহাজাগতিক উজ্জ্বল চোখ ও হাসির ছবি দেখে সাধারণ মানুষও উৎফুল্ল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026