SciTech

মঙ্গলগ্রহের মাটিতে জৈব নুন, জোড়াল প্রাণের অস্তিত্বের ইঙ্গিত

মঙ্গলগ্রহের মাটিতে মিশে আছে জৈব নুন। এমনই মনে করছে নাসা। আর তা থাকা মানে এক সময় মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

মঙ্গলে কী জল ছিল? মঙ্গলে কী কখনও প্রাণের অস্তিত্ব ছিল? এ প্রশ্ন এখনও সকলকে নাড়া দেয়। জলের অস্তিত্ব থাকার বিষয়েও যেমন অনেক সদর্থক ইঙ্গিত বিজ্ঞানীরা পেয়েছেন, তেমনই প্রাণ থাকার বিষয়েও মিলেছে নানা তথ্য।

যদিও প্রাণ যে ছিলই এখনও তা নিশ্চিত করে বলে উঠতে পারেননি বিজ্ঞানীরা। তবে ইঙ্গিত পেয়েই চলেছেন তাঁরা। বিশেষত মঙ্গলে পাঠানো যান কিউরিওসিটি-র থেকে পাওয়া নানা তথ্য বিজ্ঞানীদের মঙ্গল সম্বন্ধে এমন এমন তথ্য দিয়েছে যা তাঁদের পূর্বতন ধারণাকেই আমূল বদলে দিয়েছে।

সেই কিউরিওসিটি এবার ইঙ্গিত দিচ্ছে যে মঙ্গলের মাটিতে মিশে আছে জৈব নুন। আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম অক্সালেট কণা রূপে এই জৈব নুন ছড়িয়ে আছে লালগ্রহের মাটিতে।

কিউরিওসিটি-র পেটে রয়েছে একটি রসায়ন গবেষণাগার। সেখানেই মাটি পরীক্ষা করে তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানাচ্ছে নাসা।

বিজ্ঞানীরা মনে করছেন যদি জৈব নুন পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে সেখানে কোনও সময় প্রাণের অস্তিত্ব হয়তো ছিল।

তাঁরা এও মনে করছেন যদি লালগ্রহের কোথাও এই জৈব নুন বেশি মাত্রায় পাওয়া যায় তাহলে সেখানে মাটি কিছুটা খুঁড়ে সেখান থেকে মাটি পরীক্ষা করলে তাতে প্রাণের অস্তিত্বের খোঁজ আরও বেশি করে পাওয়া যেতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026