SciTech

মঙ্গলে জীবনের হদিশ দিল ঝর্নার গায়ের নতুন পাথর

মঙ্গলগ্রহে ফের চোখ না ফেরাতে পারা পাথরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। যা বিজ্ঞানীদের মঙ্গলে জীবনের হদিশ দিয়েছে। এক ঝর্না লাগোয়া পাথরে মিলল এই বিরল খোঁজ।

পারসিভিয়ারেন্স রোভার নিজের মত করে মঙ্গলের মাটিতে ঘুরে তার গবেষণা চালিয়ে যাচ্ছে। যা পাচ্ছে তা এক একটা চমক হয়ে সামনে আসছে বিজ্ঞানীদের জন্য। এর আগেও পারসিভিয়ারেন্সের হাত ধরে আজব সব পাথরের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা।

এবার মঙ্গলের জেজেরো ক্রেটারের এমন একটা জায়গায় রোভার পৌঁছে গিয়েছিল যেখানে কোটি কোটি বছর আগে একটি ঝর্না ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। সে ঝর্নার নামও দিয়েছেন তাঁরা।

চিয়াভা ফলস নামে ওই ঝর্না যে পাথর স্পর্শ করে নিচে নামত সেই পাথরের গা ধরে বিজ্ঞানীরা এক ধরনের নতুন পাথরের দেখা পেয়েছেন। লালচে রংয়ের এই পাথরের বিশেষত্ব হল এগুলির গায়ে প্রচুর ছোট ছোট দাগ রয়েছে। বিজ্ঞানীদের চোখে এই দাগ অনেকটা লেপার্ডের গায়ের ছোপের মত।

এই যে পাথর পাওয়া গিয়েছে চিয়াভা ঝর্নার কাছে তা একসময় নানা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিল। অনেক পাথরই যায়। এই পাথরটি দেখার পর বিজ্ঞানীরা যে প্রাথমিক ধারনা পেয়েছেন তা যথেষ্ট চমকপ্রদ।

বিজ্ঞানীরা মনে করছেন কোটি কোটি বছর আগে এই পাথরের গায়ে জীবাণু বাসা বেঁধেছিল। জীবাণু মানে কিন্তু প্রাণ। বিজ্ঞানীরা মনে করছেন এই পাথরের গা জুড়ে জীবাণুর বাসা বাঁধা আদপে কোনও একটা সময়ে মঙ্গলে জীবাণুর মত প্রাণ থাকার অস্তিত্বই প্রমাণ করে।

তবে এই তথ্যকে আরও নিশ্চয়তা দিতে বিজ্ঞানীরা আরও ভাল করে মঙ্গলের এই পাথরের পরীক্ষা চালিয়ে যেতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026