SciTech

সামনেই চাঁদ সফর, তার আগে অসম্ভবকে সম্ভব করে দেখালেন বিজ্ঞানীরা

নাসা তো বটেই, সারা বিশ্বই এখন চাঁদে মানুষের সফর নিয়ে উদগ্রীব। আর্টেমিস মিশনের আওতায় চাঁদে মানুষ যাওয়ার আগে এবার এক অসম্ভবকে সম্ভব করে দেখাল নাসা।

আর্টেমিস মিশনে চাঁদে মানুষ পাঠানোর সবরকম উদ্যোগ শুরু হয়ে গেছে। চাঁদে মানুষ নামাই নয়, সেখানে নানা পরীক্ষাও করবেন তাঁরা। এখন আবার মানুষের চাহিদা বেড়েছে। চাঁদে গিয়ে মানুষ পৌঁছনোর পর তাঁরা ছবি তুলবেন। তারপর তা পাঠাবেন। তারপর তা প্রকাশিত হবে।

এত ধৈর্য বিশ্ববাসীর নেই। তাঁরা চান সব লাইভ দেখতে। এখন সবকিছুই লাইভ বা সরাসরি দেখার অভ্যাস হয়ে গেছে মানুষের। এবার সেই রাস্তা পাকা করতে এই প্রথম এক অভিনব সাফল্য পেল নাসা।

একটি বিমান থেকে বিজ্ঞানীরা ৪কে উচ্চ প্রযুক্তির ছবি পাঠিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। যা লেজার কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে পাঠানো হয়।

সেই ছবি সঠিকভাবেই পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখান থেকে আবার সেই ৪কে প্রযুক্তির ছবি ফেরত আসে বিমানটিতে। এই প্রথম লেজার কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে মহাকাশে ৪কে ছবিকে এভাবে আনাগোনা করানো সম্ভব হল।

এরফলে মহাকাশে মহাকাশচারীদের ঘোরাফেরা হোক বা চাঁদে মানুষের পাদচারণা, সবই পৃথিবীর মানুষের কাছে লাইভ পৌঁছে দেওয়া সম্ভব হতে চলেছে। তাও আবার অতি উন্নত প্রযুক্তি সম্পন্ন ছবিতে।

ছবির মান সেক্ষেত্রে অত্যন্ত উন্নত হতে চলেছে। ফলে ঝকঝকে ছবি পাবেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমের চেয়ে ১০ থেকে ১০০ গুণ গতিতে তথ্য আদানপ্রদান করা যায় লেজার কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026