SciTech

মঙ্গলগ্রহে রেকর্ড গড়ে উড়ল নাসার হেলিকপ্টার

আজ পর্যন্ত যা হয়নি তা করে দেখাল মঙ্গলের বুকে থাকা নাসার বিশেষ হেলিকপ্টার ইনজেনুইটি। অনেক উঁচু থেকে রঙিন ফটোও তুলল।

নাসার যান মঙ্গলে একের পর এক রেকর্ড গড়ছে। এবার ওই যানে করে মঙ্গলে পৌঁছনো বিশেষ হেলিকপ্টার মঙ্গলকে আরও বেশি করে চেনাল।

এদিন হেলিকপ্টারটি মঙ্গলের বুকে তার পঞ্চম উড়ান নেয়। বেশিক্ষণ নয়, ১০৮ সেকেন্ড ওড়ে সেটি। আর তাতেই সৃষ্টি হয়েছে নয়া রেকর্ড।

লাল গ্রহের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে সেটি ওড়ে। তারপর উড়ে যায় ৩৩ ফুট ওপরে। মাটি থেকে ৩৩ ফুট ওপরে এই প্রথম গেল হেলিকপ্টারটি। ৩৩ ফুট ওপর থেকে মঙ্গলের রঙিন ফটো তুলে পাঠায় সে।

৩৩ ফুট ওপর থেকে মঙ্গলের মাটির বিস্তীর্ণ ছবি নাসার বিজ্ঞানীদের অনেক জিজ্ঞাসার উত্তর দেবে বলেই মনে করা হচ্ছে। হেলিকপ্টারটি এদিন যেখানে অবতরণ করে সেটিও নতুন জায়গা। সেখানেও সফল অবতরণ হয় হেলিকপ্টারটির।

ফলে তার এই পঞ্চম উড়ান কিন্তু নয়া ইতিহাস তৈরি করল। যেখান থেকে সেটি ওড়ে তার নাম বিজ্ঞানীরা রেখেছেন রাইট ব্রাদার্স ফিল্ড।

সেখান থেকে উড়ে হেলিকপ্টারটি ৪২৩ ফুট দূর পর্যন্ত যায়। তারপর সেখানে অবতরণ করে। এদিনের এই হেলিকপ্টারের উড়ানকে বড় সাফল্য হিসাবেই দেখছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026