SciTech

মঙ্গলের মাটিতে রহস্যময় হলুদ রংয়ের বস্তু, দেখে হতবাক বিজ্ঞানীরা

মঙ্গলের মাটিতে যে কি কি লুকিয়ে আছে তা এখনও অনেকটাই অজানা। এবার বিজ্ঞানীরা এমন এক জিনিসের দেখা পেলেন যা এর আগে লাল গ্রহে কখনও দেখা যায়নি।

মঙ্গলগ্রহকে চেনার অবিরাম চেষ্টা হয়ে চলেছে। মঙ্গলের মাটিতে ঘুরছে নাসার যান। সেই নাসার যান কিউরিওসিটি রোভার এবার যা দেখল তা এতদিন ধরে ঘুরেও সে মঙ্গলের মাটিতে কোথাও দেখতে পায়নি।

এমন জিনিস যে মঙ্গলের মাটিতে থাকতে পারে তা দেখে কার্যত হতবাক বিজ্ঞানীরাও। তাঁরাও মনে করছেন কত কিছুই যে অবাক হওয়ার মত তাঁরা এভাবে পেতে চলেছেন তা কে জানে!

২০২৩ সাল থেকেই কিউরিওসিটি মঙ্গলের সেই অংশে ঘুরছে যেখানে সালফেট-এর অস্তিত্ব পাওয়া যেতে পারে। সেখানে মূলত খোঁজ চলছিল কোনও একসময়ে মঙ্গলের মাটি থেকে জল বাষ্পীভূত হওয়ার পর সালফেট ও অন্য ধাতুর মিশ্রণে কি তৈরি হয়েছে সেটা জানার।

সেসব ধাতুর খোঁজ করার চেষ্টা চলছিল। এটা করতে গিয়ে সম্প্রতি একটি জায়গায় কিউরিওসিটি পাথরের ফাঁকে হলুদ রংয়ের স্ফটিকের মত খণ্ড দেখতে পায়।

এই হলুদ স্ফটিক মঙ্গলের বুকে একেবারেই অপরিচিত। বিজ্ঞানীরাও অবাক হন। শুরু হয় পরীক্ষা। আর পরীক্ষা করতে গিয়ে দেখা যায় সেটা আদপে সালফার। একেবারেই অবিমিশ্র সালফার। যার কোনও গন্ধ হয়না।

মঙ্গলের মাটিতে সালফেট মিশ্রিত ধাতু পাওয়া যেতে পারে এটা বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন। কিন্তু সেখানে যে এভাবে নিখাদ সালফারের টুকরো পড়ে আছে তা ভাবতেও পারেননি।

এই প্রথম লাল গ্রহে নিখাদ সালফারের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। যা তাঁদের আগামী দিনে মঙ্গল সম্বন্ধে গবেষণা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। — তথ্যসূত্র — নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026