SciTech

মহাকাশে বহুদূরে ঝলমল করছে কার আংটি, চোখ ধাঁধিয়ে গেল বিজ্ঞানীদের

এমন এক দৃশ্যও যে দেখতে পাওয়া যাবে তা ভাবতেও পারেননি সাধারণ মানুষ। মহাবিশ্বের বহু বহু দূরে এক রত্নখচিত ঝলমল করা আংটির দেখা পেল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

পৃথিবী থেকে তার দূরত্ব শুনলে চমকে যেতে পারেন যে কেউ। পৃথিবী থেকে তা ৬ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে। তার মানে তা পৃথিবী থেকে রয়েছে ৬০০ কোটি আলোকবর্ষ দূরে। সেখানকার ছবিও এবার তুলে আনছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

এবার সে যে ছবি তুলেছে তা বিজ্ঞানীদের হতবাক করেছে। ওই ৬০০ কোটি আলোকবর্ষ দূরের এমন আশ্চর্য উজ্জ্বল আলোর ছটা তাঁদের চোখ ধাঁধিয়ে দিয়েছে।

একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল এই অতি উজ্জ্বল মহাজাগতিক আলোর উৎস। ব্ল্যাকহোলের থেকে এই ঝলক অনেকটা রত্নখচিত আংটির মত দেখতে লাগছে। যাকে বলা হয় আইনস্টাইন রিং।

মনে হবে যেন একটি আংটির ওপর একটা একটা করে হিরে জহরত বসানো রয়েছে। আর তা থেকে ঠিকরে বার হচ্ছে চোখ ঝলসে দেওয়া ছটা।

বিজ্ঞান বলছে এই ধরনের মহাজাগতিক বস্তু এভাবে ঝলমল করে প্রচুর পরিমাণে গ্যাস ও ধুলোর হাত ধরে। এই যে আংটিটি দেখতে পাওয়া গিয়েছে তার চাকতির মধ্যে আবার কিছু উজ্জ্বল নীল রংয়ের বিন্দুও নজর কেড়েছে।

বিজ্ঞানীরা মনে করছেন ২টি নক্ষত্রপুঞ্জ এই কৃষ্ণগহ্বরে একসঙ্গে মিশে গিয়েছে। ২টি নক্ষত্রপুঞ্জের এই মিলনের জেরে কৃষ্ণগহ্বরটি পাক খাচ্ছে। এতটাই তীব্র গতিতে পাক খাচ্ছে যে তা শব্দের চেয়েও দ্রুত হচ্ছে। অতিরিক্ত দূরে থাকা এই মহাজাগতিক বিস্ময় নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026