SciTech

১ লক্ষ পাক দিয়ে মঙ্গলগ্রহের অন্য রূপ দেখল নাসার যান

মঙ্গলগ্রহ সম্বন্ধে তথ্যভাণ্ডার প্রতিদিনই ভরে উঠছে। এতে নাসার যান মঙ্গলে ঘুরে যেমন তথ্য দিচ্ছে তেমনই দিচ্ছে মঙ্গলকে পাক খেতে থাকা যানটিও।

মঙ্গলগ্রহকে ২৩ বছর ধরে পাক খেয়ে চলেছে নাসার যান ওডেসি। ২৩ বছর আগে মঙ্গলগ্রহের গা ঘেঁষে সেই যে পাক খেতে শুরু করেছে এখনও তার বিরাম নেই। গত ৩০ জুন এই যানটি তার ১ লক্ষ পাক পূর্ণ করল।

মঙ্গলগ্রহকে ১ লক্ষ বার পাক খেয়ে ফেলল সে। অবশ্যই তার প্রতিটি পাকেই মঙ্গলের সম্বন্ধে নানা তথ্য সংগ্রহ করে গেছে ওডেসি। মূলত তার কাজ ছিল মঙ্গলগ্রহে ছড়িয়ে থাকা খনিজ ও বরফ খুঁজে তার তথ্য দেওয়া।

মঙ্গলগ্রহের সবচেয়ে বড় আগ্নেয়গিরিটি হল অলিম্পাস মনস। অলিম্পাস মনস কেবল মঙ্গলগ্রহের সবচেয়ে বড় আগ্নেয়গিরি নয়, তা এই সৌরমণ্ডলের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। তার মানে পৃথিবী সহ অন্য কোনও গ্রহ উপগ্রহে এত বিশাল আগ্নেয়গিরি নেই।

এই অলিম্পাস মনস-কে এতদিন ধরে বিজ্ঞানীরা চিনতেন একটি বিশাল আগ্নেয়গিরি হিসাবে। এবার পাক খেতে খেতে মঙ্গলগ্রহের দিগন্ত থেকে এমন এক ছবি ওডেসি পাঠিয়েছে যা অলিম্পাস মনসকে চিনতে অনেকটাই সাহায্য করবে।

তা যে কতটা খাড়াই এবং উঁচু তা এই ছবি থেকে স্পষ্ট হয়েছে। এছাড়া এই দিগন্ত থেকে ছবি মঙ্গলগ্রহের ধুলো এবং মেঘ সম্বন্ধে আরও তথ্য বিজ্ঞানীদের সংগ্রহ করতে সাহায্য করবে।

১ লক্ষ পাক খাওয়া ওডেসি এখনও মঙ্গলকে পাক খেয়ে চলেছে। খুঁজে চলেছে মঙ্গলগ্রহে আগামী দিনে যদি যান যায় তাহলে তা কোথায় নামলে সুবিধা হবে সেই নির্দিষ্ট স্থান। — তথ্যসূত্র — নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026