Health

অর্ধেক বিয়ারও প্রবল ক্ষতিসাধনে সক্ষম, জানাল নাসা

সামান্য বিয়ারও যে কতটা হানি কারক হতে পারে তা সামনে আনলেন গবেষকেরা। একটি বিয়ার মগের অর্ধেকও যে কতটা ক্ষতিকর তা স্পষ্ট করেছেন তাঁরা।

সানফ্রানসিসকো : অনেকেই মনে করেন সামান্য মদ্যপানে কিছু হয়না। সে এক বা দু পেগ মদ্যপান হতে পারে। ১ মগ বিয়ার হতে পারে। আর বিয়ার মগের অর্ধেক খেলে তো কিছুই হবে না।

এই বিশ্বাস অনেকের। কিন্তু তা যে কতটা ভ্রান্ত ধারণা তা পরিস্কার করে দিল নাসা-র একটি গবেষণা। গবেষকরা জানিয়েছেন ওই সামান্য পরিমাণ অ্যালকোহলও শরীরের স্বাভাবিক সমন্বয় নষ্ট করে দেয়।

অনেকেই মনে করেন সামান্য মদ্যপান করে গাড়ি চালানো যায় বা অন্য এমন কাজ করা যায় যাতে মস্তিষ্ক, হাত ও চোখের একটা সমন্বয়ের দরকার পড়ে। কিন্তু গবেষকরা জানাচ্ছেন, তা ভুল। সামান্য বিয়ারও ঝুঁকির হয়ে যায়। ওই অবস্থায় গাড়ি চালানো উচিত নয়। উচিত নয় অন্য কোনও এমন কাজ করা যে কাজে হাত ও চোখের সমন্বয়ের প্রয়োজন পড়ে।

গবেষকরা এটাও জানিয়েছেন সামান্য মদ্যপানে অধিকাংশ সময়ই সকলের মনে হয় তাঁর কিছু হয়নি। তিনি একদম স্বাভাবিক রয়েছেন। সেটা তাঁর মনে হলেও আদপে কিন্তু সামান্যতও তাঁর চোখ ও হাতের সমন্বয় নষ্ট হয়।

গবেষকরা জানাচ্ছেন শরীরের ভিজুওমোটর কন্ট্রোল ও সেনসরিমোটর কন্ট্রোল সামান্য অ্যালকোহলেও আর স্বাভাবিক অবস্থায় থাকে না। ফলে ওই সময় কোনও যন্ত্রে কাজ করা, গাড়ি চালানো বা বিমান চালানোর মত কাজ ঝুঁকির হয়ে যায়।

প্রতীকী ছবি

গবেষকরা তাঁদের পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবকদের ব্যবহার করেছিলেন। ২টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবকদের। তাঁদের একটি ভাগকে খাওয়ানো হয়েছিল অল্প পরিমাণে অ্যালকোহল।

তারপর তাঁদের বিভিন্ন কাজ করতে দিয়ে দেখা হয় যে তাঁরা তা কতটা স্বাভাবিকভাবে করতে পারছেন। এতেই ধরা পড়ে সামান্য মদ্যপানেও চোখও হাতের সমন্বয়ের অভাবের বিষয়টি।

ফলে গবেষকরা সতর্ক করেছেন সামান্য মদ্যপান করলেও এটা মনে করা ভুল হবে যে তিনি ঠিক আছেন। তাঁর কিছু হয়নি। এমনকি নিজেকে স্বাভাবিক বলে মনে হলেও এমন কোনও কাজ করা উচিত নয় যেখানে হাত ও চোখের সমন্বয়ের দরকার পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026