ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
পৃথিবী থেকে মঙ্গলগ্রহ তো কমবেশি সকলেই দেখেছেন। কিন্তু মঙ্গল থেকে পৃথিবীকে কেমন লাগে তা কেবল কৌতূহলই ছিল এতদিন। এবার সেই কৌতূহলেও দাঁড়ি টানল নাসা। নাসার প্রকাশিত সেই ছবিতে মঙ্গলের মাটি থেকে পৃথিবীকে কেমন লাগে তা দেখে চমকিত গোটা বিশ্ব।
সবুজ, নীল এবং লাল। মঙ্গল থেকে পৃথিবীর ছবিতে এই তিনটি রঙ স্পষ্ট। যা গাছপালা, সমুদ্র এবং জনবসতিকে ইঙ্গিত করছে। এগুলির রঙই ফুটে উঠেছে ১২৭ মিলিয়ন মাইল দূরের মঙ্গলগ্রহ থেকে।
পৃথিবীর চোখে মঙ্গল যেমন কেবলই লাল গ্রহ। মঙ্গলের কাছে পৃথিবী একটি তিনরঙা গ্রহ। পৃথিবীর সঙ্গে চাঁদও একই ফ্রেমে ধরা পড়েছে। তবে পৃথিবীর তুলনায় চাঁদকে অনেকটা ফিকে লেগেছে। তবে স্পষ্ট দেখা গেছে।
মঙ্গলের চোখে চাঁদ কেমন দেখতে তা এই ছবি থেকে পরিস্কার। নাসা জানিয়েছে, অত্যাধুনিক হাই-রেজোলিউশন ক্যামেরা দিয়ে মঙ্গলযান থেকে ছবিটি তোলা হয়। মোট ৪টি ছবি তোলা হয়েছিল। যার একটি প্রকাশ করা হয়েছে।
এই ছবি চাক্ষুষ করার পর সৌরমণ্ডলের অন্য একটি গ্রহ থেকে পৃথিবী নামক গ্রহটিকে কেমন লাগে তা এবার অনেকটা পরিস্কার হল বিশ্ববাসীর কাছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…