SciTech

মঙ্গলগ্রহে তোলপাড়, মানুষ থাকলে কি হত

লাল গ্রহের নানা সময়ের ছবি পাওয়ায় বিজ্ঞানীরা লাল গ্রহের সকাল বিকেল রাত সবই চিনতে পারেন। যা আমূল বদলে দিল একটি ঘটনা। প্রভাব খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

সূর্যে বিভিন্ন সময়েই ঝড় ওঠে। ভয়ংকর অগ্নিশিখা ছিটকে বার হয়ে আসে নক্ষত্র গোলক থেকে। অনেক অনেক দূর পর্যন্ত তার প্রভাব পড়ে। চলতি বছরে এমন কিছু এমন সৌরঝড় হয়েছে যা এর আগে কখনও হয়নি। সূর্য থেকে ছিটকে আসা অগ্নিশিখা অনেক বেশিই বেরিয়ে এসেছে। যার প্রভাবও পড়েছে।

এই সৌরঝড়ের প্রভাব বেশ নজরে পড়ার মতন পড়েছে মঙ্গলগ্রহের ওপর। দেখা গেছে সৌরঝড়ের প্রভাবে সেখানে আলোর চেনা ঔজ্জ্বল্য বেড়েছে কমেছে। এমনকি মঙ্গলগ্রহেও অরোরা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।

নাসার যান রয়েছে মঙ্গলগ্রহে। সেখান থেকে ছবি আসছে বিভিন্ন সময়ে। ফলে নাসার বিজ্ঞানীদের কাছে সৌরঝড়ের সময়ের পরিস্থিতি একেবারে ছবিতে এসে পৌঁছেছে। যা তাঁদেরও অবাক করে দিয়েছে।

সূর্যে সর্বকালীন ভয়ংকর ঝড় হয়েছে ইদানিংকালেই। তারই সরাসরি প্রভাব পড়েছে মঙ্গলগ্রহে। এই প্রভাব কতটা ভয়ংকর? কি হতে পারে তা থেকে? তেজস্ক্রিয় বিকিরণ কতটা শক্তিশালী ছিল? এসবই পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা।

কারণ আগামী দিনে যখন প্রথম কোনও মানুষের পা পড়বে মঙ্গলের বুকে তখন তাঁকে কি ধরনের সৌরঝড়ের প্রভাব সামাল দিতে হবে, তাঁর ওপর কতটা তার প্রভাব পড়বে তাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। তাছাড়া গভীর মহাশূন্যে সৌরঝড়ের প্রভাব কেমন হয় তাও এই সুযোগে পরীক্ষা করার, জানার সুযোগ পেয়ে গেলেন তাঁরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026