SciTech

মঙ্গলে দেখা মিলল আজব পাথরের, চমকিত বিজ্ঞানীরা

ফের লাল গ্রহে নতুন কিছু দেখতে পেলেন বিজ্ঞানীরা। চমক দিয়েছে এক ধরনের পাথর। যা দেখে তা পরীক্ষা করার পিছনে যথেষ্ট সময় দিচ্ছেন বিজ্ঞানীরা। কারণও রয়েছে।

মঙ্গলগ্রহে ঘুরছে নাসার যান পারসিভিয়ারেন্স। যা পৌঁছয় নেরেতভা উপত্যকা নামে একটি জায়গায়। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে এই উপত্যকার পথ ধরেই নদীর জল পৌঁছত জেজেরো ক্রেটারে। এখানে যে পাথর পাওয়া যায় তা নদীর স্রোতের সঙ্গে ভেসেই এই নেরেতভা উপত্যকায় পৌঁছেছিল।

এখানেই একটি পাহাড় রয়েছে। ওয়াশবার্ন নামে ওই পাহাড়ের কাছে নাসার যানের ক্যামেরা এমন কিছু পাথরের দেখা পেয়েছে যা বিজ্ঞানীদের অবাক করেছে। পাথরগুলি মঙ্গলগ্রহে সাধারণভাবে দেখতে পাওয়া পাথরের মত নয়। তা অনেকটাই হালকা রংয়ের।

পাথরের মধ্যে অন্য অনেক রংয়ের ছিটে রয়েছে। রয়েছে নানা রংয়ের দাগও। এখানে অনেক উজ্জ্বল বোল্ডারের দেখা মিলেছে ক্যামেরায়। যার গায়ে ছোট ছোট কালো ছোপ রয়েছে।

বিজ্ঞানীরা এই হালকা রংয়ের উজ্জ্বল পাথরগুলি নিয়ে এখন আরও পরীক্ষার পথে হাঁটছেন। কারণ তাঁরা মনে করছেন নদীর স্রোতের সঙ্গে এই পাথরগুলি অনেক কিলোমিটার পথ ভেসে এসেছে এখানে।

এই হালকা রংয়ের উজ্জ্বল পাথরগুলির সঙ্গে নেরেতভা উপত্যকার সম্পর্ক খুঁজতে এখন উঠে পড়ে লেগেছেন নাসার বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে জল থাকা নিয়ে এখন অনেকটাই নিশ্চিত বিজ্ঞানীরা। সেখানে নদীও ছিল এমনটাও মনে করছেন বিজ্ঞানীরা।

সেই নদী যে পাথর ভাসিয়ে আনত, তার মধ্যে কিছু পাথরের রং এমন হালকা উজ্জ্বল কেন, তাতে কি থাকতে পারে এবং তারা হালকা ওজনের কেন, সবই পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহের এই অবাক করা উজ্জ্বল পাথরগুলিকে বিজ্ঞানীরা ডাকছেন উজ্জ্বল পরী নামে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026