SciTech

মহাকাশে অচেনা নক্ষত্রমণ্ডলে কান পেতে কথাবার্তা শুনল নাসা

নাসা এবার আর এক সাফল্য ঝুলিতে পুরে ফেলল। অন্যের সংসারে উঁকি দেওয়া, সেখানকার কথাবার্তা জানা চলছিলই। এবার তারা এক নতুন কথা জেনে ফেলল।

সূর্যের একটি সংসার রয়েছে। যার সদস্য পৃথিবীও। তেমনই অন্য নক্ষত্রেরও সংসার আছে। সূর্যের সংসার সৌরমণ্ডল। তাতে একটি গ্রহ রয়েছে যা সবচেয়ে বড়। সেই বৃহস্পতিগ্রহের প্রায় সমান আকারের একটি গ্রহের আবহাওয়া জেনে ফেলল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

২৮০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটি। সৌরমণ্ডলের বাইরের এই গ্রহটি তার সূর্যের খুব কাছে থাকে। সূর্যের যেমন সবচেয়ে কাছের গ্রহ বুধ।

বুধ থেকে সূর্যের যে দূরত্ব, জেমস ওয়েবের খোঁজ পাওয়া গ্রহটি তার চেয়েও কম দূরত্ব বজায় রেখে তার নক্ষত্রের চারধারে ঘুরছে। এবার সেই গ্রহটির জলবায়ুর একটি মানচিত্র তৈরি করে ফেলল জেমস ওয়েব। অবশ্যই এটা নাসার একটা বড় সাফল্য।

ডব্লিউএএসপি-৪৩ বি নামে এই গ্রহটির সম্বন্ধে কয়েকটি তথ্য বেশ চমকপ্রদ। যেমন এই গ্রহটি বৃহস্পতিগ্রহের মত দেখতে হলেও তা বৃহস্পতির চেয়ে অনেক বেশি গরম।

আবার এই গ্রহটির একটি দিকই আলোকিত থাকে তার সূর্যের আলোয়। অন্য দিকটি চির অন্ধকারে ডুবে থাকে। যেদিকটি আলোকিত থাকে সেদিকের গরম হাওয়াই ঘুরে অন্ধকার দিকে পৌঁছয় এবং সেই অংশকেও উত্তপ্ত করে রাখে।

তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য যেটা সেটা হল বিজ্ঞানীরা মনে করছেন গ্রহটির অন্ধকার দিকে মাঝেমাঝেই মেঘ করে। এদিকে এর যে সূর্যটি রয়েছে তা সৌরমণ্ডলের সূর্যের চেয়ে আকারে ছোট। আবার সৌরমণ্ডলের সূর্যের চেয়ে ওই সূর্যটি ঠান্ডাও বেশি।

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026