SciTech

চাঁদের মাটিতে ট্রেন চালানোর ব্যবস্থা করছে নাসা

এক শহর থেকে অন্য শহর বা অন্য রাজ্য নয়, এবার চাঁদের মাটিতে ট্রেন যোগাযোগ ব্যবস্থা পাকা করতে চাইছে নাসা। চাঁদে ট্রেন চালানোর ভাবনার কারণও রয়েছে।

চাঁদের মাটি স্পর্শ করতে পেরেছে এখনও বিশ্বের সাকুল্যে ৫টি দেশ। আমেরিকা, রাশিয়া, চিন, ভারত ও জাপান। এবার চাঁদে মানুষ নিয়ে আর্টেমিস ৩ উড়ে যেতে চলেছে। তবে চাঁদ নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের ভাবনা কিন্তু অন্য পর্যায়ে পৌঁছে গেছে।

এমনিতেই পৃথিবীর পাশাপাশি অন্য এক গ্রহ বা উপগ্রহে বসবাসের পাকাপোক্ত বন্দোবস্ত করতে উঠেপড়ে লেগেছেন বিজ্ঞানীরা। আর সেই লক্ষ্যে তাঁদের প্রথম পছন্দ চাঁদ বা মঙ্গলগ্রহ।

চাঁদের বুকে ২০৩০ সালের মধ্যেই একটি পাকাপাকি গবেষণাস্থল বানিয়ে ফেলার ভাবনা রয়েছে নাসার। চাঁদে মানুষ গেলে যাতে চাঁদের মাটিতে দূর দূরান্ত পর্যন্ত তাঁরা ঘুরে দেখতে পারেন সেজন্য গাড়ির বন্দোবস্ত তো পাকা করছেই নাসা।

সেই সঙ্গে জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে চাঁদের অন্য জায়গায় যাওয়ার জন্য রেলপথে যোগাযোগের ব্যবস্থাও করতে চলেছে তারা।

নাসা এই লক্ষ্যের নাম দিয়েছে ফ্লেক্সিবল লেভিটেশন অন এ ট্র্যাক বা এফএলওএটি বা ফ্লোট। এটি কার্যকরী করতে পারলে চাঁদের মাটিতে যোগাযোগ অনেকটাই শক্তিশালী হবে।

চাঁদ নেহাত ছোট জায়গা নয়। তাই সেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত যোগাযোগ স্থাপন করতে এমন একটি বিশেষ ধরনের রেললাইন এবং বিশেষ স্টেশন অবশ্যই আগামী দিনে চাঁদে থাকার স্বপ্নকে সার্থক করার পথে এগিয়ে নিয়ে যেতে পারবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026