SciTech

বেণুতে জীবন সন্ধানে তৈরি যান

বেণু-তে ছুটে যাওয়ার তোড়জোড় সম্পূর্ণ। এখন শুধু পাড়ি দেওয়ার অপেক্ষা। অবশ্য তার আগেই বেণুতে জীবনের সন্ধান নিয়ে আশার আলো জাগছে।

আগামী ২০ অক্টোবর বেণুর দিকে যাত্রা শুরু। তার আগে সব তোড়জোড় সম্পূর্ণ। বেণুতে পাড়ি দিয়ে, সেখানে পৌঁছে, সেখান থেকে মাটি, পাথর সংগ্রহ করে ফের পৃথিবীতে ফিরবে ওসিরিস-রেক্স।

এই মহাকাশযান বেণু নামে গ্রহাণুতে পৌঁছবে ২০২১ সালে। তারপর সেখান থেকে মাটি পাথর সংগ্রহ করে ফের পৃথিবীতে ফিরবে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর।

তখন তার মাটি হাতে পাবেন বিজ্ঞানীরা। তা পরীক্ষা হবে। যা তখন সঠিকভাবে জানান দেবে বেণুতে জীবনের সন্ধান রয়েছে কিনা। তবে তার আগেই বিজ্ঞানীরা অনেকটা নিশ্চিত বেণুতে তাঁরা জীবনের সন্ধান পাবেন।

কেন বিজ্ঞানীদের এমনটা মনে হচ্ছে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, বেণু সম্বন্ধে নানা পর্যবেক্ষণ করে তাঁরা মনে করছেন সেখানে রয়েছে ভেজা খনিজ ও জৈব পদার্থ। যা মাটি আনলেই প্রমাণিত হবে। আর তা জীবনের সন্ধান দেবে।

বেণু নামে এই গ্রহাণুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বন। যা সেখানকার জৈব পদার্থের মধ্যেও মিলতে পারে। আর বায়োলজি বলে এমন কিছু মিললে তাতে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়।

বিজ্ঞানীরা মনে করছেন বেণুর জমি জুড়ে প্রচুর পরিমাণে কার্বন যুক্ত জৈব পদার্থ ছড়িয়ে রয়েছে। আদপে নাসা এই মিশন করছেই বেণুতে প্রচুর পরিমাণে কার্বন রয়েছে জানতে পেরে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন বেণুর মাটির জন্য তাঁরা এখন অপেক্ষায় রয়েছেন। তা হাতে পেলেই তার ক্ষুদ্রতম কণার পরীক্ষা করা হবে। যা থেকে এক বড় রহস্য উন্মোচিত হতে পারে।

বিজ্ঞানীরা আশাবাদী বেণু থেকে পাওয়া মাটির পরীক্ষার মধ্যে দিয়ে পৃথিবীর বুকে জল ও জীবন ঠিক কীভাবে এল তাও স্পষ্ট হতে পারে। আপাতত বেণু-র মত আর্দ্র, প্রচুর কার্বনযুক্ত গ্রহাণুর দিকে উড়ে যাওয়ার তোড়জোড়েই ব্যস্ত রয়েছেন বিজ্ঞানীরা।

অনেক আশা নিয়েই মহাকাশযান পাড়ি দিচ্ছে বেণুর দিকে। সেইসঙ্গে বেণুর মত অতি প্রাচীন গ্রহাণুগুলি কীভাবে সোলার উইন্ড ও কসমিক রে-র কারণে হওয়া বিস্ফোরণে তাদের চরিত্র বদলেছে তাও জানা যাবে এর মাটি পরীক্ষা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026