SciTech

মহাশূন্য থেকে এল উপহার, ৩ মাস পর ছুঁতে পারল নাসা

মহাশূন্যের ওপার থেকে উপহার আনার পর ৩ মাসের অধীর অপেক্ষা। অবশেষে ৩ মাস পর তার নাগাল পেল নাসা।

রহস্যে মোড়া মহাশূন্যের রহস্য উদ্ঘাটনের লড়াই রাতদিন এক করে চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। মহাশূন্যে জল ও প্রাণের খোঁজ চলছে নিরন্তর। এই দৌড়ে প্রথমবারের জন্য কোনও গ্রহাণু থেকে সেখানকার মাটির নমুনা পৃথিবীতে আনতে সক্ষম হয়েছে নাসা। বেণু নামে সেই গ্রহাণু থেকে গতবছর সেপ্টেম্বরের শেষের দিকে ওসিরিস-রেক্স যান নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসে।

যার মধ্যে ১২১ গ্রাম পাথর, মাটি, ধুলোর নমুনা ছিল। যা বেণু থেকে আনা। পৃথিবীতে আনার পর তার থেকে ৭০ গ্রাম নমুনা বার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। কিন্তু বাকিটা ওই বিশেষ পাত্রে থেকে যায়। যা বার করা মুশকিল হচ্ছিল। নষ্ট হওয়ার ভয়ও পাচ্ছিলেন মহাকাশ বিজ্ঞানীরা।

গ্রহাণু বেণু থেকে আনা নমুনার বাকিটুকু অবশেষে বার করতে সমর্থ হলেন বিজ্ঞানীরা। জানুয়ারি মাসে এসে সেই কাজ করতে পারলেন তাঁরা। ৩ মাস লাগল বাকি ৫১.২ গ্রামের মত নমুনা ওই বিশেষ আকৃতির পাত্র থেকে বার করে আনতে।

ফলে বেণু থেকে আনা সব নমুনা বার করা গেল। বিজ্ঞানীরা ওই নমুনায় অন্যান্য সবকিছুর সঙ্গে বিশেষ ভাবে জোর দিচ্ছেন কার্বনের উপস্থিতি কতটা তা দেখায়। জল থাকার সম্ভাবনা কতটা তা দেখায়।

যাতে এটা বোঝা যায় যে মহাশূন্যের ওপারে প্রাণের অস্তিত্ব ছিল বা আছে কিনা। বেণুর নমুনা পরীক্ষার পর মহাশূন্যে প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণা নতুন উচ্চতা পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026