চাঁদের উদ্দেশে প্রথম বেসরকারি যানের উৎক্ষেপণ, ছবি – সৌজন্যে – এক্স – @NASA
সেই ১৯৭২ সাল। সেবার অ্যাপোলো ১৭-কে চাঁদে পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর দুনিয়া বদলে গেছে। মহাকাশ বিজ্ঞানের খোলনলচে বদলে গেছে। প্রযুক্তি কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এমনকি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নানা গ্রহের দিকে যান পাঠিয়েছে।
মঙ্গলগ্রহে নাসার যান ঘুরে বেড়াচ্ছে, উড়েও বেড়াচ্ছে। কিন্তু এই ৫০ বছরে একবারের জন্যও আমেরিকা চাঁদের মাটিতে পা রাখার চেষ্টা করেনি।
অবশেষে চাঁদ ছোঁয়ার ইচ্ছা ৫০ বছর পর ফিরল মার্কিন মনে। তবে এবার আর সরকারি মিশন নয়, একদম বেসরকারি মিশনে চাঁদে ৫টি পেলোড পাঠাল নাসা।
বিশ্বে এই প্রথম কোনও বেসরকারি সংস্থা চাঁদে যান পাঠাল। যা সোমবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে মার্কিন মুলুকের মাঝরাতে পাড়ি দিল চাঁদের পানে।
স্থানীয় সময় রাত ২টো ১৮ মিনিটে পাড়ি দেয় বেসরকারি সংস্থা অ্যাস্ট্রোবোটিক টেকনোলজিস-এর পেরেগ্রেন লুনার ল্যান্ডার। সফলভাবেই সেটি আকাশের দিকে উড়ে যায়।
পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত পৌঁছে চাঁদের মাটিতে আগামী ২৩ ফেব্রুয়ারি ল্যান্ডারটির নামার কথা। সব ঠিক থাকলে ওইদিন মহাকাশ বিজ্ঞানে এক নতুন ইতিহাস রচনা হবে।
প্রথম কোনও বেসরকারি সংস্থার ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করবে। আবার আরও একটি ইতিহাসও রচনা হবে। ৫০ বছর মুখ ফিরিয়ে থাকার পর ফের চাঁদের মাটি ছোঁবে আমেরিকা।
তবে তার আগে চাঁদের দিকে কোনও বেসরকারি সংস্থার পাড়ি দেওয়া বা ৫০ বছর পর আমেরিকার এই চন্দ্রাভিযানও ইতিহাস রচনা করেই ফেলল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…