SciTech

৪ হাজার দিন পর এই প্রথম মঙ্গলের বিরল দৃশ্য দেখাল নাসার যান

মঙ্গলগ্রহের এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করল নাসার যান। এই প্রথম সে দৃশ্য দেখার সুযোগ পেল পৃথিবী। তাও ছায়ার খেলায়।

ছায়ার খেলা যে লাল গ্রহের ভোর থেকে বিকেলকে এত সুন্দর করে সকলের দেখার যোগ্য করে তুলতে পারে তা দেখিয়ে দিল নাসার যান কিউরিওসিটি। পৃথিবীতে যেমন সূর্য ওঠে ভোরে। তারপর বিকেলে পাটে যায়। তেমনই হয় লাল গ্রহেও। সেখানেও সূর্য ওঠে, অস্তও যায়।

মঙ্গলগ্রহের স্থানীয় সময় ধরে ভোর সাড়ে ৫টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই ১২ ঘণ্টা মঙ্গলগ্রহে সারাদিন। এই দিনটা কেমন কাটে, কেমন হয় সূর্যের আলো, কখন ছায়া লম্বা হয়, কখন সূর্য মাথার ওপর থাকে। চারধারটা সূর্যের আলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে যায়, তার সব ছবি স্পষ্ট করে দিল কিউরিওসিটির গায়ে লাগানো হ্যাজ ক্যাম।

২টি ভিডিও সাকুল্যে তুলেছে সে। আর তাতেই ভোর থেকে বিকেলের মধ্যে সারাদিনের বিভিন্ন সময়ে তারই ছায়া মঙ্গলে সূর্যের আলোর গতিবিধি পরিস্কার করে দিয়েছে।

প্রসঙ্গত হ্যাজ ক্যাম হল যাবতীয় হ্যাজার্ড বা ঝঞ্ঝাট এড়ানোর ক্যামেরা। মানে লাল গ্রহের আবহাওয়া যদি ক্যামেরার ছবি তোলার সামনে বাধা হওয়ার চেষ্টা করে তাহলেও এই অতি শক্তিধর ক্যামেরা সেসব মুছে পরিস্কার ছবি তুলে নেবে অনায়াসে।

কিউরিওসিটি তার ৪ হাজার ২ তম মঙ্গল দিবসে গত ৮ নভেম্বর এই ভিডিও তুলে পৃথিবীর মানুষকে লাল গ্রহের পুরো দিনটার গতিবিধি দেখার সুযোগ করে দিয়েছে।

কিউরিওসিটি এখন মঙ্গলের গেডিজ ভালিস শৃঙ্গে রয়েছে। তাই সেখানকার ছবিই পাঠিয়েছে সে। যেখানে সূর্যের আলো ও তার থেকে তৈরি ছায়া একদম পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026