SciTech

শনিগ্রহের চাঁদে লুকোনো মহাসমুদ্র, সেখানেই প্রাণের উৎস পেলেন বিজ্ঞানীরা

পৃথিবী ছাড়া সৌরমণ্ডলের অন্য কোনও গ্রহ বা তাদের চাঁদে প্রাণ ছিল বা আছে কি, সে খোঁজে একটা বড় পা ফেলার সুযোগ পেলেন বিজ্ঞানীরা।

পৃথিবী ছাড়া মঙ্গলগ্রহে জল ছিল বলে এখন অনেকটাই নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। ফলে সেখানে প্রাণও ছিল বলে মনে করছেন তাঁরা। বৃহস্পতির চাঁদেও এমন এক সম্ভাবনা নিয়ে ভাবছেন বিজ্ঞানীরা। এবার তাঁদের হাতে আরও এক বড় তথ্য এল। যা সম্বন্ধে এতদিন তাঁদের জানা ছিলনা।

শনিগ্রহের অন্যতম চাঁদ এনসেলাডাস। এই এনসেলাডাস-এ রয়েছে বরফের স্তূপ। আর সেখান থেকে জলীয় বাষ্পও নির্গত হচ্ছে। এই জলীয় বাষ্পে বিজ্ঞানীরা প্রাণের জন্য প্রয়োজনীয় জৈব উপাদানের খোঁজ পেয়েছেন। হাইড্রোজেন সায়ানাইড রয়েছে বলে নিশ্চিত তাঁরা। আর এটি এমন এক উপাদান যা প্রাণের উৎসের জন্য অতি প্রয়োজনীয়।

বিজ্ঞানীরা এটাও জানতে পেরেছেন যে এনসেলাডাস-এ একটি অতিকায় মহাসমুদ্র রয়েছে। তবে তা দেখা যায়না। কারণ তা বরফের চাদরে ঢাকা।

বরফের তলায় রয়েছে সেই মহাসমুদ্রের জলরাশি। সেই জলেই রয়েছে বিপুল ক্ষমতা সম্পন্ন রাসায়নিক শক্তি। যা ঠিক কি তা এখনও অনাবিষ্কৃত।

তবে বিজ্ঞানীরা মনে করছেন এই শক্তির উৎস অনেক ধরনের জৈব উপাদান। নাসার ক্যাসিনি মিশন এই নানা অজানা তথ্য বিজ্ঞানীদের জানতে সাহায্য করেছে।

শনির উপগ্রহ এনসেলাডাস, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ

এখন তাই বিজ্ঞানীরা এই তথ্যের ভিত্তিতে শনিগ্রহের চাঁদে প্রাণের উৎস খোঁজার কাজ শুরু করে দিয়েছেন। শনিগ্রহের উপগ্রহ এনসেলাডাস-এ কি ধরনের বায়োমলিকিউল তৈরি হতে পারে তাও বোঝার চেষ্টা করছেন নাসার বিজ্ঞানীরা। — তথ্যসূত্র — নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026