SciTech

সোনাদানা হিরের খোঁজে বেরিয়ে প্রথম আলো পাঠাল মহাকাশযান, আপ্লুত নাসা

সোনা, হ‌িরের খোঁজ করতে সে পাড়ি দিয়েছিল গত অক্টোবরে। এতদিন ছোটার পর এবার সে প্রথম আলো পাঠাল তার তরফ থেকে।

গত ১৩ অক্টোবর সে পাড়ি দিয়েছিল মহাশূন্যে। লক্ষ্য অবশ্যই ছিল। গ্রহাণুতে সোনা, হ‌িরের খোঁজ করতেই তার এই মহাকাশযাত্রা। গ্রহের পাশাপাশি এখন মহাকাশ বিজ্ঞানে গ্রহাণুর চরিত্র বিশ্লেষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।

তাই সাইকি নামে এক মহাকাশযানকে মহাশূন্যে সোনাদানা খুঁজতে পাঠায় নাসা। এতদিন ধরে সে পাড়ি দিয়েছে মহাশূন্যে। আরও অনেকটা পথ যেতে হবে।

তবে পাড়ি দেওয়ার ৮ সপ্তাহ কেটে গেলেও সে কিছু পাঠাতে পারেনি বিজ্ঞানীদের কাছে। অবশেষে সে পাঠাতে পারল। প্রথম একটি ছবি পাঠাল সাইকি। যা বিশ্লেষণ করা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা।

সাইকির গায়ে ২টি অতিশক্তিশালী ক্যামেরা লাগানো রয়েছে। সেই ক্যামেরার সাহায্যেই সে যাবতীয় ছবি তুলবে। তারপর তা পাঠাবে নাসার বিজ্ঞানীদের কাছে।

সেই সূত্র ধরে সাইকি তার কাজ কার্যত শুরু করল। এখন তার যাত্রাপথের অনেক ছবিই হয়তো বিজ্ঞানীরা পাবেন। তবে সাইকির প্রথম পাঠানো ছবি দেখে বিজ্ঞানীরা খুশি।

নাসার সাইকি মিশনের ক্যামেরায় প্রথম আলো, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ

তাঁরা এটাকে প্রথম আলো বলে ব্যাখ্যা করছেন। সাইকি যে তার কাজ করা শুরু করল তাতে খুশি তাঁরা। এই প্রাথমিক ছবিগুলিকে পর্দা উত্তোলন বলেই মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এভাবে টুকটাক ছবি এবার সাইকি পাঠাতে থাকবে। এভাবেই চলতে চলতে সে এক সময় পৌঁছে যাবে যে গ্রহাণুকে লক্ষ্য করে সে পৃথিবী থেকে পাড়ি দিয়েছে সেই গ্রহাণুর কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026