SciTech

বৃহস্পতির চাঁদে লেখা থাকবে আপনার নাম, সুযোগ দিচ্ছে নাসা

বৃহস্পতি গ্রহ যেমন সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ, তেমনই তার অনেক উপগ্রহ রয়েছে। তেমনই একটি চাঁদ হল ইউরোপা। সেই ইউরোপায় লেখা হবে আপনার নামও। সুযোগ দিচ্ছে নাসা।

বৃহস্পতির অনেকগুলি উপগ্রহ। তাদের অন্যতম হল ইউরোপা। সেই উপগ্রহ আবার এখন চর্চার প্রাণকেন্দ্রে। কারণ সেই উপগ্রহে রয়েছে একটি লুকোনো মহাসমুদ্র। যা পৃথিবীর যে কোনও মহাসমুদ্রের চেয়ে অনেক বড়। ওপরে বরফের মোটা চাদর। আর তলায় জল। এভাবেই নাকি রয়েছে ইউরোপার একটা বড় অংশ।

তাই সেখানে প্রাণের অস্তিত্বের খোঁজ জোড়াল হয়েছে। নাসা সেই ইউরোপায় একটি মহাকাশযানও পাঠাতে চলেছে। সেই মহাকাশযানে চেপে সেখানে পাড়ি দিতে পারে আপনার নামও। এই সুযোগের নাম দেওয়া হয়েছে মেসেজ ইন এ বটল। একটি চিপে পৃথিবীর যে কোনও প্রান্তে বসবাসকারী কারও নাম যুক্ত হতে পারে।

ইতিমধ্যেই নাকি ৭ লক্ষ পার করেছে নামের সংখ্যা। মঙ্গলগ্রহও পার করে কারও নামকে যে আরও দূরে পৌঁছে দেওয়া যায় তা এবার বাস্তব করে দেখাল নাসা। ফলে উৎসাহের অন্ত নেই।

বহু মানুষ নাম নথিভুক্ত করছেন। আর নাম দিলেই তাঁর নাম উঠে যাচ্ছে সেই চিপে। যা পাড়ি দেবে ইউরোপায়। ২.৬ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত ইউরোপায় পৌঁছে যাবে যে কারও নাম।

এজন্য কোনও বিশেষ কেউ হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষের নাম অনেক নথিভুক্ত হচ্ছে। ২০২৩-এর শেষে এই সুযোগ দেওয়া শেষ করছে নাসা।

ইউরোপা অভিযানের প্রক্রিয়া তারপরও চলতে থাকবে। ২০২৪ সালের অক্টোবরে বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় পাড়ি দেবে যানটি। — তথ্যসূত্র — নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026