SciTech

সৌরমণ্ডলের এক চাঁদে লবণের সঙ্গে এটাও পেলেন বিজ্ঞানীরা

সৌরমণ্ডলের একটি চাঁদে মিলল লবণের অস্তিত্ব। কিন্তু শুধু লবণ নয় আরও এক অস্তিত্বের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। যা মহাকাশ বিজ্ঞানের অনেক চেনা তথ্য বদলে দিতে পারে।

সৌরমণ্ডলের মধ্যে থাকা গ্রহ ও উপগ্রহদেরই কি আদৌ চেনেন বিজ্ঞানীরা? উত্তরটা হয়তো না। কারণ এখনও একের পর এক এমন সব তথ্য তাঁদের হাতে আসছে যা তাঁদের পূর্বতন দীর্ঘকালীন ধারনাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। এমনই একটি ঘটনা ঘটল সৌরমণ্ডলের একমাত্র এমন উপগ্রহ থেকে পাওয়া তথ্যে যে উপগ্রহের চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে।

বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমিড-এর কথা বলা হচ্ছে এখানে। এই উপগ্রহটি এতটাই বড় যে বামন গ্রহ প্লুটোর চেয়েও তার আকার বেশি।

এই গ্যানিমিডের খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় নাসার পাঠানো যান জুনো এমন কিছু তথ্য পাঠিয়েছে যা দেখে অবাক হয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।

এমনিতে এই উপগ্রহটি পুরু বরফে চাদরে ঢাকা। বরফের তলায় রয়েছে এক মহাসমুদ্র। সেই সমুদ্রের জলের তলায় রয়েছে মাটিও। অর্থাৎ সমুদ্রের তলদেশ।

এবার সেই গ্যানিমিডে লবণের অস্তিত্বের কথা জানতে পারলেন বিজ্ঞানীরা। তবে শুধু লবণ নয়, সেই সঙ্গে সেখানে জৈব যৌগের খোঁজও মিলেছে। যা আগামী দিনে বিজ্ঞানীদের গ্যানিমিডের মহাসমুদ্র ও সেখানে আদৌ কোনও প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা খতিয়ে দেখতে সাহায্য করবে।

প্রসঙ্গত এই মুহুর্তে বৃহস্পতির চেয়েও বিজ্ঞানীরা তার বৃহত্তম উপগ্রহ গ্যানিমিড নিয়ে বেশি উৎসাহী। আর সেই অনুসন্ধিৎসা আরও বাড়িয়ে দিয়েছে গ্যানিমিডের বরফে ঢাকা উপরিভাগের তলায় লুকিয়ে থাকা বিশাল মহাসমুদ্রের অন্তহীন জলরাশির খোঁজ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026