শিল্পীর কল্পনায় টাইটানে নাসার ড্রাগনফ্লাই, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
সৌরমণ্ডলের মধ্যে পৃথিবী ছাড়াও আর কোথায় থাকা যেতে পারে, মানুষ বসতি স্থাপন করতে পারে তার খোঁজ চালাচ্ছে নাসা। চাঁদ ও মঙ্গলগ্রহ নিয়ে তারা আশাবাদী হলেও অন্য গ্রহ উপগ্রহে থাকা যেতে পারে এমন কোনও ইঙ্গিত পেলেও সেখানে যান পাঠিয়ে খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছেন নাসার বিজ্ঞানীরা।
এবার তাঁরা শনিগ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে যান পাঠাতে চলেছেন। কারণ বিজ্ঞানীরা জানতে পেরেছেন টাইটানে এক বিশাল সমুদ্র রয়েছে। যেখানে জল রয়েছে। আর আছে বরফ।
এই যানটি অনেকটা ড্রোনের মত দেখতে। একটি গাড়ির সমান চেহারা। এই মহাকাশযানকে টাইটানে পাঠিয়ে সেখানে ঘোরাঘুরির জন্য নাসা এবার ব্যবহার করছে পারমাণবিক জ্বালানি। জ্বালানিতে রীতিমত চমক দিয়েছে নাসা।
টাইটানের আবহাওয়ার ঘনত্ব বেশি। প্রচুর নাইট্রোজেনের উপস্থিতি। কিন্তু তার মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত কম। সেদিক মাথায় রেখে এই যানটি তৈরি করেছে নাসা। যা পারমাণবিক জ্বালানিতে টাইটানের মাটিও সংগ্রহ করবে।
গত ৩ বছরে এই ড্রাগনফ্লাই নামে যানটির ৪ বার পরীক্ষা হয়েছে। টাইটানে হাওয়ার গতি সহ আবহাওয়ার কথা মাথায় রেখেই পরীক্ষা চলছে।
সবদিক থেকে নিশ্চিত হলে এবং সব পরীক্ষা ঠিকঠাক এগোলে নাসা ২০২৭ সালেই এই ড্রাগনফ্লাইকে টাইটানে পাঠাবে। পৃথিবী থেকে উড়ে যাওয়ার পর এই যান মহাকাশের বিশাল পথ অতিক্রম করে ২০৩৪ সালে টাইটানের সমুদ্রের ধারে পৌঁছে যাবে। শুরু করবে নিজের কাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…