SciTech

সুবর্ণ সুযোগের হাতছানি, নাসার চ্যালেঞ্জের মুখে দেশের ৭ ছাত্রদল

এ এক সুবর্ণ সুযোগ। আবার বড় চ্যালেঞ্জও। তবে এই কঠিন ধাপ অতিক্রম করতে পারলে সামনে উজ্জ্বল দিন। যা হয়তো আগামী দিনে দেশের কাজেই লাগবে।

মহাকাশ বিজ্ঞানে ভারত যে বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে পড়ে তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। এবার সেই ভারতেরই ৭টি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের ৭ ছাত্রদল পাড়ি দিচ্ছে নাসার চ্যালেঞ্জের মুখোমুখি হতে। কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের?

এটা অনেকেরই জানা যে আগামী দিনে চাঁদ বা মঙ্গলগ্রহকে স্থায়ী বসবাসের নতুন ঠিকানা হিসাবে দেখছে পৃথিবীবাসী। সেজন্য প্রস্তুতিও চালাচ্ছেন বিজ্ঞানীরা। এখন তাঁরা এমন এক রোভার চাইছেন যা নিজে চাঁদ বা মঙ্গলগ্রহে পৌঁছে ঘুরবে না, তাতে চড়ে বসে থাকবে মানুষ।

অর্থাৎ আগামী দিনে শুধু রোভার নয়, মানুষ সহ রোভার পাঠানোর ভাবনা চলছে। তা করতে গেলে এমন রোভার দরকার যা চাঁদ বা মঙ্গলগ্রহের অত্যন্ত এবড়োখেবড়ো জমির ওপরও নিশ্চিন্তে মানুষকে নিয়ে ঘুরতে পারবে।

এমন রোভার তো এখন নেই। আর এটাই ওই ছাত্রদের কাছে চ্যালেঞ্জ নাসার। তাদের এমন রোভার বানিয়ে দেখাতে হবে যা মানুষকে নিয়ে চাঁদ বা মঙ্গলের মাটিতে ঘুরতে সক্ষম। আবার শর্ত হল সে রোভারকে যতটা সম্ভব হালকা হতে হবে।

শুধু ভারত নয়, আরও ১৩টি দেশের মোট ৭২ ছাত্রদল এই চ্যালেঞ্জ নিতে যাচ্ছে নাসায়। যারা সফল হবে তারা এই প্রোজেক্টে নাসার সঙ্গে কাজ করার সুযোগ পাবে।

ভারতের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা মহাকাশ বিজ্ঞান চর্চাকেই জীবনের লক্ষ্য করেছে, তাদের জন্য এটা দারুণ সুযোগ। আগামী দিনে তাদের সাফল্য ভারতের মহাকাশ গবেষণাকেও প্রভূত সাহায্য করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026