SciTech

যেন জলরংয়ে আঁকা চিত্রকরের কল্পনা, এ কোন ছবি পাঠাল নাসার যান

মহাকাশ বিজ্ঞানে নাসা এখন একাধিক গ্রহের কাছে পৌঁছে ছবি সংগ্রহ করছে। তেমনই একটি গ্রহের ছবি পাঠাল নাসার যান। যা দেখে মনে হবে যেন জল রংয়ে আঁকা।

নীল, সাদা, একটু রূপোলী সাদা, এমনই কয়েকটি রং খেলে বেড়াচ্ছে একটি গ্রহের গায়ে। অপরূপ সে দৃশ্য। রংয়ের ছটা দেখে মনে হচ্ছে যেন কোনও তুখোড় চিত্রকর জল রং দিয়ে এমন একটা ক্যানভাস বড় যত্ন করে রঙিন করেছেন। এতটাই অপূর্ব।

তবে এটা কোনও ক্যানভাস নয়। এটা একটি গ্রহের ছবি। সৌরমণ্ডলের একটি গ্রহ। নাসার যান এখন একাধিক গ্রহে পাড়ি দিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করছে। ছবি তুলে পাঠাচ্ছে। যা ওই গ্রহগুলিকে অনেক কাছ থেকে দেখতে, বুঝতে সাহায্য করছে।

২০১৬ সালে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কাছে পৌঁছে যায় নাসার যান জুনো। যা বৃহস্পতি গ্রহের খুব কাছ থেকে তাকে প্রদক্ষিণ করতে শুরু করে। তথ্য ও ছবি পাঠাতে শুরু করে। তেমনই একটি ছবি নাসা তাদের ইন্সটাগ্রামে প্রকাশ করেছে।

সেই ছবিতে যে জল রংয়ের খেলা দেখা যাচ্ছে তা আদপে বৃহস্পতিতে মেঘের তাণ্ডব। যা বৃহস্পতি জুড়ে মিলেমিশে চক্রাকারে প্রবল শক্তি নিয়ে নিজেদের দাপট দেখিয়ে চলেছে।

সেই মেঘের চলাচল ছবিতে অপরূপ রঙিন চিত্র হয়ে ধরা পড়েছে। বৃহস্পতি থেকে মাত্র ২৩ হাজার কিলোমিটার উপর থেকে এই ছবি সংগ্রহ করে জুনো।

জুনো শুধু বৃহস্পতিকেই পর্যবেক্ষণ করছে তা নয়, বৃহস্পতির উপগ্রহগুলিকে পর্যবেক্ষণ ও সেসব উপগ্রহের সম্বন্ধে তথ্য পাঠানোর দায়িত্বও তারই কাঁধে সঁপে দিয়েছে নাসা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026