SciTech

পৃথিবী, মঙ্গলের পর টাইটানে প্রবল ধুলো ঝড় দেখতে পেলেন বিজ্ঞানীরা

পৃথিবী ও মঙ্গলে ধুলো ঝড় দেখতে পাওয়া গিয়েছিল। মহাকাশযান ক্যাসিনির পাঠানো ছবি ও তথ্য আরও অবাক করল বিজ্ঞানীদের।

পৃথিবী ছাড়া সৌরমণ্ডলে একমাত্র শনিগ্রহের উপগ্রহ টাইটানে তরলের অস্তিত্ব পাওয়া যায়। আর মঙ্গলে তরল ছিল বলে মনে করা হয়। টাইটানের সেই তরল স্রোতে বয় মিথেন ও ইথেন।

এবার মহাকাশযান ক্যাসিনির পাঠানো ছবি ও তথ্য আরও অবাক করল বিজ্ঞানীদের। টাইটানে ধুলো ঝড়ের অস্তিত্ব জানা গেছে। টাইটানের নিরক্ষরেখা বরাবর সেই ধুলো ঝড়ে জৈব পদার্থের অস্তিত্ব রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা মনে করছেন, সূর্যালোকের সঙ্গে মিথেনের বিক্রিয়া থেকে জৈব অণুর সৃষ্টি হতে পারে। যা ঘূর্ণিঝড় হয়ে টাইটানের নিরক্ষরেখা বরাবর দেখতে পাওয়া গেছে।

এর আগে পৃথিবী ও মঙ্গলে ধুলো ঝড় দেখতে পাওয়া গিয়েছিল। টাইটান হল সৌরমণ্ডলে তৃতীয় এমন অস্তিত্ব যেখানে ধুলো ঝড় দেখতে পেলেন বিজ্ঞানীরা। এই তথ্য আগামী দিনে মহাকাশ গবেষণায় বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026