শিল্পীর চোখে নবজাত সৌরমণ্ডলের গড়ে ওঠা, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @NASAWebb
কৌতূহল, উত্তেজনা বাঁধ মানছে না বিজ্ঞানীদের। হবে নাই বা কেন! এর আগে তো এমন জলীয় বাষ্পের দেখা মেলেনি এই সৌরমণ্ডলের বাইরে তৈরি হতে চলা এক অন্য পৃথিবীর চারধারে। জল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি, ক্রমশ একটা জায়গায় পৌঁছচ্ছে পৃথিবীর মত অন্য একটি গ্রহ। যার দেহ জুড়ে পাথর, মাটি ক্রমশ সেজে উঠছে।
৩৭০ আলোকবর্ষ দূরে এই নতুন পৃথিবীর জন্মের কথা, সেখানে জলের অস্তিত্বের কথা, বিজ্ঞানীদের জানান দিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই অতি শক্তিশালী টেলিস্কোপটি এই প্রথম এমন এক ছবি সামনে আনল যা দেখে বিজ্ঞানীদের আনন্দ বাঁধ মানছে না।
পিডিএস ৭০ এমন একটি নক্ষত্র যা সূর্যের চেয়ে ঠান্ডা। এই সূর্যটির আবার একটি ভিতরের গোলক রয়েছে। আর একটি বাইরের গোলক রয়েছে। ২টি গোলকই গ্যাস ও ধূলিকণা দিয়ে তৈরি।
ভিতরের দিকের যে গোলকটি রয়েছে তাতে জলের অস্তিত্ব স্পষ্ট। যা ওই নক্ষত্রের ১৬০ মিলিয়ন কিলোমিটার দূরত্বে রয়েছে। এখানেই তৈরি হচ্ছে একটি পাথুরে স্থলভূমি। যা হুবহু পৃথিবীর সঙ্গে তুলনীয় হতে পারে।
পৃথিবীর মতই এখানে জলের অস্তিত্ব রয়েছে। ফলে সেখানে আগামী দিনে প্রাণের অস্তিত্ব দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। এভাবে চোখের সামনে মহাবিশ্বে অন্য একটি পৃথিবী তৈরি হতে দেখা বিজ্ঞানীদের কাছে এক বড় পাওনা।
বিজ্ঞানীদের মনে হচ্ছে এই আবিষ্কার ও এই নতুন তৈরি হতে চলা পৃথিবী সম্বন্ধে আরও জ্ঞান বৃদ্ধি মহাবিশ্ব সম্বন্ধে ধারনাও অনেকটা বদলে দিতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…