SciTech

নাসার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিল মঙ্গলগ্রহের নদী

মঙ্গলগ্রহে নাসার যান পারসিভিয়ারেন্স ঘুরছে তথ্যের সন্ধানে। আর সেই তথ্য কার্যত তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করল মঙ্গলের প্রাচীন নদী।

মঙ্গলে প্রচুর জলে ভরা নদী বয়ে যেত। যথেষ্ট গভীরও ছিল সেই নদী। সে তথ্যপ্রমাণ হাতে পেয়েছে নাসার যান। এখন সেই নদীর তলদেশের মাটিতেই ঘুরে বেড়াচ্ছে সে। নদীর জল অবশ্য এখন উধাও হয়েছে। যেটা পড়ে আছে সেটা হল মাটি, পাথর। সেই শুকিয়ে যাওয়া নদী যে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তা হয়তো বিজ্ঞানীরাও ভাবতে পারেননি। কিন্তু বাস্তবে সেটাই হয়েছে।

পারসিভিয়ারেন্স এখন মঙ্গলের মাটিতে ঘুরে মাটি ও পাথর সংগ্রহ করছে। প্রথমে মাটিতে ফুটো করছে। তারপর সেখান থেকে নমুনা সংগ্রহ করে একটি টিউবে ভরে ফেলছে।

সব সময় যে মাটি ফুটো করেই নমুনা সংগ্রহ করছে তা নয়। আশপাশে ছড়িয়ে থাকা পাথরও সংগ্রহ করছে নাসার যান। এই টিউবগুলি নমুনা ভরে ফিরে আসবে পৃথিবীতে। তারপর মঙ্গলগ্রহের মাটি হাতে পাওয়ার পর মঙ্গলের সম্বন্ধে ধারনা আরও বদলে যেতে পারে অচিরেই।

মঙ্গলকে ভাল করে চিনতে গেলে বিজ্ঞানীদের মঙ্গলের বিভিন্ন অংশের মাটির নমুনা প্রয়োজন। কিন্তু নাসার রোভারটি বেশি দূর তো যেতে অক্ষম। তাই মঙ্গলের নানা প্রান্তের মাটি, পাথর সংগ্রহ যে করা যাচ্ছে এমনটা নয়।

একটি বিশেষ জায়গার আশপাশের মাটিই সংগ্রহ হচ্ছে। এই নদী কিন্তু নাসার এই নানা জায়গার মাটি, পাথরের প্রয়োজন মিটিয়ে দিচ্ছে। কারণ নদী যখন খরস্রোতা হয়ে বয়ে যেত তখন সে মঙ্গলের অন্য প্রান্ত থেকেও মাটি, পাথর বয়ে এনেছে।

ফলে নানা জায়গার পাথর, মাটি নদীর বিভিন্ন তলদেশে জমা হয়েছে। পারসিভিয়ারেন্স তাই এখন নদীর তলদেশে ঘুরে যে মাটি, পাথর সংগ্রহ করছে তা কেবল সেই অংশেরই নয়, লাল গ্রহের অন্য প্রান্তেরও। যা একসময় নদীর স্রোতে ভেসে এই অংশে এসে জমা হয়েছিল। তাতে রোভারকে সেই পর্যন্ত যেতে হল না। আবার সেই অংশের মাটিও জোগাড় হয়ে গেল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026