SciTech

লক্ষ্য সূর্য স্পর্শ, যান পাঠাতে চলেছে নাসা

আগুনে পোড়ে না, তেজস্ক্রিয়তায় গলে না। এমনই বস্তু দিয়ে তৈরি করা হয়েছে পার্কার সোলার প্রোব। যা আর কিছুদিনের মধ্যেই পাড়ি দেবে সূর্যের দিকে। সূর্যকে স্পর্শ করাই এখন নাসা-র আগামী লক্ষ্য। ৬০ বছর পার করা এই মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র তাদের ওয়েবসাইটে জানিয়েছে আগামী ৬ অগাস্টের আগে এই যান পাড়ি দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তারা শেষবারের মত সবকিছু দেখে নিতে চাইছে কোথাও কোনও ত্রুটি থেকে যাচ্ছে নাতো?

সূর্যের কাছে যাওয়া মানে শুধু দেড়শো মিলিয়ন কিলোমিটার পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নেওয়াই নয়। সূর্যের কাছে যাওয়া মানে নিমেষে ছাই হয়ে যাওয়া! সেই ভয়ংকর উত্তাপ ও তেজস্ক্রিয়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা পার্কার সোলার প্রোবের আছে কিনা তা একেবারে নিশ্চিত হতে চাইছেন বিজ্ঞানীরা। কারণ এমন মিশন এই প্রথম। চাঁদ, মঙ্গল বা অন্য গ্রহের দিকে যান পাঠানোতে এই অতিরিক্ত উত্তাপ বিষয়ক সমস্যা থাকেনা। যা সূর্যের ক্ষেত্রে থাকে। আর সেটাই একটা বড় চ্যালেঞ্জ।

একটি গাড়ির মাপের পার্কার সোলার প্রোব সূর্যকে একদম কাছ থেকে নিরীক্ষণ করে তথ্য সংগ্রহ করবে। যা সূর্য সম্বন্ধে বিজ্ঞানীদের জ্ঞান বৃদ্ধি করতে ও তথ্য সমৃদ্ধ হতে সহায়ক ভূমিকা নেবে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে এই সূর্যযানের পাড়ি দেওয়ার কথা। আপাতত তারই অপেক্ষায় গোটা বিশ্ব।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026